*প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিন আমাদের সাথে * বিসিএস পরীক্ষা এর প্রস্তুতি নিন আমাদের সাথে* আনলিমিটেড টেস্ট রয়েছে আপনার জন্য এই ব্লগে * নতুন ও আপডেট তথ্য পেতে পাশের "follow/অনুসরণ" বাটনে ক্লিক করুন * নিজেকে আরো বেশি সমৃদ্ধ করুন * আপনার শিশুকে কাব কার্যক্রমের সাথে সম্পৃক্ত করুন * আপনার বাড়ি, বিদ্যালয়, অফিসের আঙ্গিনায় সবজির বাগান করুন, নিরাপদ ও বিষ মুক্ত খাদ্য গ্রহণ করুন * করোনার কমিউনিটি স্প্রেইডিং রোধে সামাজিক দূরত্ব বজায় রাখুন * অযথা পাড়া বেড়ানো, চায়ের দোকানে আড্ডা পরিহার করুন * পরিবারে অধিক সময় দেয়ার চেষ্টা করুন * ঘরে থাকুন, নিরাপদে থাকুন *

Class 5 Elementary Mathematics Chapter 14 – ক্যলকুলেটর ও কম্পিউটার

 

ক্যলকুলেটর ও কম্পিউটার

অনুশীলনী ১৪


১. একটি ক্যালকুলেটর ব্যবহার করে নিচের হিসাবগুলো করি।

  (১) ১ ✕ ২ ✕ ৩ ✕ ৪ ✕ ৫ ✕ ৬ ✕ ৭ ✕ ৮ ✕ ৯ ✕ ১০

  (২) ১.১ ✕ ১.১ ✕ ১.১ ✕ ১.১ ✕ ১.১ ✕ ১.১

  (৩) ২.৪ ÷ {০.৩ ✕ (৪০ ✕ ০.১২৫-১)} - ২

  (৪) (২.৩৫ ✕ ৪.৯ - ০.১৫ ✕ ৬.৩+২৭.৮৩) ÷ ১৫

সমাধানঃ

(১)

প্রথমে ক্যলকুলেটর এর ON বোতাম চেপে চালু করি। এরপর হিসাবের জন্য ক্যালকুলেটরের বোতাম চাপি।

১ ✕ ২ ✕ ৩ ✕ ৪ ✕ ৫ ✕ ৬ ✕ ৭ ✕ ৮ ✕ ৯ ✕ ১০=৩৮২৮৮০০

(২)

প্রথমে ক্যলকুলেটর এর ON বোতাম চেপে চালু করি। এরপর হিসাবের জন্য ক্যালকুলেটরের বোতাম চাপি।
১.১ ✕ ১.১ ✕ ১.১ ✕ ১.১ ✕ ১.১ ✕ ১.১=১.৭৭১৫৬১

(৩)

প্রথমে ক্যলকুলেটর এর ON বোতাম চেপে চালু করি। এরপর হিসাবের জন্য ক্যালকুলেটরের বোতাম চাপি।
৪০ ✕ ০.১২৫ = ৫
৫-১ = ৪
০.৩ ✕ ৪ = ১.২
২.৪ ÷ ১.২ = ২
২-২ = ৪

(৪)

প্রথমে ক্যলকুলেটর এর ON বোতাম চেপে চালু করি। এরপর হিসাবের জন্য ক্যালকুলেটরের বোতাম চাপি।
২.৩৫ ✕ ৪.৯ = ১১.৫১৫
০.১৫ ✕ ৬.৩ = ০.৯৪৫
১১.৫১৫ - ০.৯৪৫ + ২৭.৮৩ = ৩৮.৪
৩৮.৪ ÷ ১৫ = ২.৫৬


২.ক্যালকুলেটর ব্যবহার করে নিচের কাজগুলো করঃ

(১) ক্যালকুলেটরের চার কোণা থেকে চারটি সংখ্যা নাও (১,৩,৭ ও ৯) এবং এই সংখ্যাগুলো দ্বারা শুরু হয় এরকম ৩ অঙ্কবিশিষ্ট সংখ্যা ঘড়ির কাঁটার বিপরীত দিক অনুসারে ৪ বার নাও। যোগফল কত হবে?

কেন উত্তর ____ তার কারণ চিন্তা কর।
১২৩ + ৩৬৯ + ৯৭৮ + ৭৪১ =____
৩৬৯ + ৯৮৭ + ৭৪১ + ১২৩ =____
৯৮৭ + ৭৪১ + ১২৩ + ৩৬৯ =____
৭৪১ + ১২৩ + ৩৬৯ + ৯৮৭ =____

সমাধানঃ

কেন উত্তর একই তার কারণ চিন্তা করি।
১২৩ + ৩৬৯ + ৯৭৮ + ৭৪১ = ২২২০
৩৬৯ + ৯৮৭ + ৭৪১ + ১২৩ = ২২২০
৯৮৭ + ৭৪১ + ১২৩ + ৩৬৯ = ২২২০
৭৪১ + ১২৩ + ৩৬৯ + ৯৮৭ = ২২২০

কারণঃ 

১,৩,৭ ও ৯ সংখ্যাগুলোদ্বারা শুরু ৩ অঙ্কবিশিষ্ট সংখ্যা ঘড়ির কাঁটার বিপরীত দিক অনুসারে ৪ বার নেওয়া হলে দেখা যায় প্রতিক্ষেত্রেই ৩ অঙ্কবিশিষ্ট গঠিত সংখ্যা একই ধরনের হয়ে থাকে। সুতরাং, প্রতিক্ষেত্রেই সংখ্যাগুলোর যোগফল একই হয়।


(২) (১,২,৩,৪,৫,৬,৭,৮ ও ৯) থেকে যেকোনো সংখ্যা নাও এবং এই সংখ্যাগুলো দ্বারা শুরু হয় এরকম ৩ অঙ্কবিশিষ্ট সংখ্যা ঘড়ির কাঁটার বিপরীত দিক অনুসারে অথবা ঘড়ির কাঁটার দিক অনুসারে ৪ বার নাও। যোগফল কত হবে?

কেন উত্তর ____ তার কারণ চিন্তা কর।
২১৪ + ৪৭৮ + ৮৯৬ + ৬৩২ =____
৮৭৪ + ৪১২ + ২৩৬ + ৬৯৮ =____

সমাধানঃ

কেন উত্তর একই তার কারণ চিন্তা কর।
২১৪ + ৪৭৮ + ৮৯৬ + ৬৩২ = ২২২০
৮৭৪ + ৪১২ + ২৩৬ + ৬৯৮ = ২২২০

কারণঃ 

সংখ্যাগুলোকে উপর নিচে সাজিয়ে পাই,

২১৪
৪৭৮
৮৯৬
(+)৬৩২
-------
২২২০
৮৭৪
৪১২
২৩৬
(+)৬৯৮
--------
২২২০

এখানে দেখা যায় যে, ঘড়ির কাঁটার বিপরীত দিক অনুসারে সংখ্যাগুলোর একক, দশক ও শতকের ঘরের অঙ্কগুলোর সাথে ঘড়ির কাঁটার দিক অনুসারে একক, দশক ও শতকের ঘরের অঙ্কগুলোর মিল রয়েছে।

সুতরাং, দুইটি ক্ষেত্রে সংখ্যাগুলোর যোগফল একই হবে।



No comments:

Post a Comment