*প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিন আমাদের সাথে * বিসিএস পরীক্ষা এর প্রস্তুতি নিন আমাদের সাথে* আনলিমিটেড টেস্ট রয়েছে আপনার জন্য এই ব্লগে * নতুন ও আপডেট তথ্য পেতে পাশের "follow/অনুসরণ" বাটনে ক্লিক করুন * নিজেকে আরো বেশি সমৃদ্ধ করুন * আপনার শিশুকে কাব কার্যক্রমের সাথে সম্পৃক্ত করুন * আপনার বাড়ি, বিদ্যালয়, অফিসের আঙ্গিনায় সবজির বাগান করুন, নিরাপদ ও বিষ মুক্ত খাদ্য গ্রহণ করুন * করোনার কমিউনিটি স্প্রেইডিং রোধে সামাজিক দূরত্ব বজায় রাখুন * অযথা পাড়া বেড়ানো, চায়ের দোকানে আড্ডা পরিহার করুন * পরিবারে অধিক সময় দেয়ার চেষ্টা করুন * ঘরে থাকুন, নিরাপদে থাকুন *

Class 5 Elementary Mathematics Chapter 4 - গাণিতিক প্রতীক

 

গাণিতিক প্রতীক

অনুশীলনী ৪


১. নিচের বাক্যগুলোকে গাণিতিক বাক্যে প্রকাশ কর। খোলা বাক্য ও গাণিতিক বাক্য সনাক্ত করঃ

(১) ৯ কে ৭ দ্বারা গুণ (X) করলে গুণফল ৮০ হয়।

(২) ৪২ হতে ক বিয়োগ করলে ৩৫ হয়।

(৩) 120 কে 40 দ্বারা ভাগ করলে ভাগফল 3 হয়।

সমাধানঃ

(১)

৯X৭=৮০

এখানে অজানা কোন অক্ষর প্রতীক নেই।

∴এটি একটি গাণিতিক বাক্য এবং এটি মিথ্যা।

(২)

৪২-ক=৩৫

এখানে অজানা অক্ষর প্রতীক আছে।

∴এটি খোলা বাক্য।

(৩)

১২০÷৪০=৩

এখানে অজানা কোন অক্ষর প্রতীক নেই।

∴এটি একটি গাণিতিক বাক্য এবং এটি সত্য।


২. নিচের খোলা বাক্যগুলোর অজানা প্রতীকের মান বের কর যেন বাক্যগুলো সত্য হয় (class 5 English solution click here)।

(১) একটি ত্রিভুজের ক বাহু আছে।

(২) ক টাকার জিনিস কিনে ৫০ টাকা দিয়ে ২৩ টাকা ফেরত নেওয়া হয়েছে।

সমাধানঃ

(১)

আমরা জানি, একটি ত্রিভুজের ৩টি বাহু আছে।

∴খোলা বাক্যটি হবে, কX১=৩

                        বা, ক=৩

∴ক এর মান ৩ হলে বাক্যটি সত্য হবে।

(২)

খোলা বাক্যটি হবে, ক+২৩=৫০

                        বা, ক+২৩=৫০

                        বা, ক=৫০-২৩

                        বা, ক=২৭

∴ক এর মান ২৭ হলে বাক্যটি সত্য হবে।


৩. বর্গাকৃতির কিছু সংখ্যক কাগজ আছে যার একটি বাহুর দৈর্ঘ্য হলো ক সেমিঃ

(১) বর্গাকৃতি কাগজটির পরিসীমা কত (বর্গের আকারের ন্যায় = বর্গাকৃতি)?

(২) এরকম ৩টি বর্গাকৃতি কাগজের মোট ক্ষেত্রফল কত?

সমাধানঃ

(১)

আমরা জানি,

বর্গের পরিসীমা = একটি বাহুর দৈর্ঘ্য X ৪

দেওয়া আছে,

বর্গাকৃতি কাগজের একটি বাহুর দৈর্ঘ্য ক সে.মি.

বর্গাকৃতি কাগজের  পরিসীমা = ৪X৪ সে.মি.।

(২)

আমরা জানি, বর্গের ক্ষেত্রফল=বাহুর দৈর্ঘ্যXবাহুর দৈর্ঘ্য

দেওয়া আছে,

বর্গাকৃতি কাগজের একটি বাহুর দৈর্ঘ্য ক সে.মি.

১টি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল=কXক বর্গসেমি

৩টি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল=কXকX৩ বর্গসেমি=৩ক২ বর্গসেমি।


৪. গাণিতিক বাক্য সত্য করার জন্য ক এর মান কত তা নির্ণয় কর:

(১) ক+৯=১৫  

(২) ক-১২=২৫

(৩) ২Xক=২২  

(৪) ক÷৮=৭

(৫) ৭X(৮+ক)=৬৩  

(৬) (ক-৪)÷৬=৬

সমাধানঃ

গাণিতিক বাক্য সত্য করবার জন্য ক এর মান নির্ণয় করা হলো:

(১)

ক+৯=১৫
বা, ক=১৫-৯
বা, ক=৬

(২)

ক-১২=২৫
বা, ক=২৫+১২
বা, ক=৩৭

(৩)

২Xক=২২
বা, ক=২২÷২
বা, ক=১১ 

(৪)

ক÷৮=৭
বা, ক=৭X৮
বা, ক=৫৬

(৫)

৭X(৮+ক)=৬৩
বা, ৮+ক=৬৩÷৭
বা, ৮+ক=৯
বা, ক=৯-৮
বা, ক=১ 

(৬)

(ক-৪)÷৬=৬
বা, ক-৪=৬X৬
বা, ক-৪=৩৬
বা, ক=৩৬+৪
বা, ক=৪০


৫. ক প্যাকেট বিস্কুট এবং ১ বোতল.পানীয়ের মূল্য একত্রে খ টাকা। ১ প্যাকেট বিস্কুটের মূল্য ১৮ টাকা এবং ১ বোতল পানীয়ের মূল্য ১২ টাকা।

(১) ক ও খ এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যের দ্বারা লেখ।

(২) খ এর মান নির্ণয় কর যখন ক এর মান ১০

(৩) ক এর মান নির্ণয় কর যখন খ এর মান ১২০

সমাধানঃ

(১)

১ প্যাকেট বিস্কুটের মূল্য ১৮ টাকা
∴ক প্যাকেট বিস্কুটের মূল্য ১৮Xক টাকা
∴গাণিতিক বাকয়ঃ ১৮Xক+১২=খ

(২)

ক=১০ হলে, (১) হতে পাই,
১৮X১০+১২=খ
বা, ১৮০+১২=খ
বা, ১৯২=খ
বা, খ=১৯২

(৩)

খ=১২০ হলে (১) হতে পাই
১৮Xক+১২=১২০
বা, ১৮Xক=১২০-১২
বা, ১৮Xক=১০৮
বা, ক=১০৮÷১৮
বা, ক=৬

No comments:

Post a Comment