*প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিন আমাদের সাথে * বিসিএস পরীক্ষা এর প্রস্তুতি নিন আমাদের সাথে* আনলিমিটেড টেস্ট রয়েছে আপনার জন্য এই ব্লগে * নতুন ও আপডেট তথ্য পেতে পাশের "follow/অনুসরণ" বাটনে ক্লিক করুন * নিজেকে আরো বেশি সমৃদ্ধ করুন * আপনার শিশুকে কাব কার্যক্রমের সাথে সম্পৃক্ত করুন * আপনার বাড়ি, বিদ্যালয়, অফিসের আঙ্গিনায় সবজির বাগান করুন, নিরাপদ ও বিষ মুক্ত খাদ্য গ্রহণ করুন * করোনার কমিউনিটি স্প্রেইডিং রোধে সামাজিক দূরত্ব বজায় রাখুন * অযথা পাড়া বেড়ানো, চায়ের দোকানে আড্ডা পরিহার করুন * পরিবারে অধিক সময় দেয়ার চেষ্টা করুন * ঘরে থাকুন, নিরাপদে থাকুন *

ক্রমোন্নতিশীল প্রশিক্ষণ পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ ও সংরক্ষণ পদ্ধতি

অ্যাসাইনমেন্ট ৩ (খ)

ক্রমোন্নতিশীল প্রশিক্ষণ পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ ও সংরক্ষণ পদ্ধতি 


ক্রমিক নং
উপকরণের নাম
সংরক্ষণ পদ্ধতি
মন্তব্য
1
Cub Scout Programme with My Progress Book
গ্রæপ কমিটিতে আলোচনা করে প্যাক মিটিং এ আদায়কৃত অর্থ এবং কাব শিশুদের নিকট থেকে অর্থ সংগ্রহ করে সকল কাব শিশুর মাঝে কাব স্কাউট প্রোগ্রাম উইথ মাই প্রোগ্রেস বই বিতরণ নিশ্চিত করা এবং তার যথাযথ সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা।

2
কাব স্কাউট সংক্রান্ত বই / পত্রিকা
ক. বাংলাদেশ স্কাউটস কর্তৃক প্রকাশিত সদস্য ব্যাজ, তারা ব্যাজ, চাঁদ ব্যাজ, চাদ-তারা ব্যাজ নামক বই ও মাসিক পত্রিকা অগ্রদূত ইউনিটের তহবিল হতে ক্রয় করে শিক্ষার্থীদের পাঠে অভ্যাস গঠনে সহায়তা করা।
খ. সংগৃহীত বই ও পত্রিকা সমূহ ইউনিটে সংরক্ষণের ব্যবস্থা করা।

3
স্কাউট দড়ি
ইউনিটের তহবিল হতে অথবা কাবদের নিকট চাঁদা আদায়ের মাধমে অর্থ সংগ্রহ করে স্কাউট দড়ি ক্রয় করে ইউনিটে সংরক্ষণ করা।

4
পোস্টার পেপার, আর্ট পেপার, রং-তুলি
ইউনিটের তহবিল হতে অথবা স্থানীয় অনুদান গ্রহণ করে উপকরণগুলো ক্রয় করে কাবদের মাঝে বিতরণ এবং অবশিষ্ট ইউনিটে সংরক্ষণ করা।

5
ব্যাজ চার্ট ও ব্যাজ
বাংলাদেশ স্কাউটস কর্তৃক প্রকাশিত এর স্কাউটস শপ থেকে ব্যাজ চার্ট সংগ্রহ করে দর্শনীয় স্থানে টাঙ্গিয়ে রাখা এবং প্রয়োজনীয় ব্যাজ সংগ্রহ করে কাবদের মাঝে বিতরণ ও ইউনিটে সংরক্ষণ করা।

6
সিডি ও পেনড্রাইভ
কাব শিশুদের জন্য কাব স্কাউট প্রোগ্রাম সংক্রান্ত সিডি ও পেন ড্রাইভ বাংলাদেশ স্কাউট শপ থেকে ক্রয় করে তা স্কাউটদের মাঝে পরিবেশনের ব্যবস্থা করা।

7
প্রাথমিক প্রতিবিধান সম্পর্কিত উপকরণ
গ্রæপ কমিটির সাথে পরামর্শ করে First Aid Box সংগ্রহ, কাব শিশুদের প্রাথমিক প্রতিবিধান সম্পর্কিত উপকরণগুলোর ব্যবহারবিধি শেখানো এবং এ সংক্রান্ত তথ্যপত্র সংগ্রহ করে ইউনিটে জমা রাখা।

8
বাংলাদেশের মানচিত্র
কাব সদস্যদের বাংলাদেশের মানচিত্র সম্বন্ধে ধারণা দেওয়ার জন্য বাংলাদেশ, নিজ জেলা ও উপজেলার মানচিত্র সংগ্রহ, সংরক্ষণ ও ব্যাবহার নিশ্চিত করা।

9
স্কেল, কম্পাস, ফিতা
জ্যামিতিক ধারণা, চিত্রাংকন, পরিমাপ ইত্যাদি সম্পর্কে বাস্তব ধারণা ও হাতে কলমে শিক্ষাদানের জন্য উপকরণগুলো সংগ্রহ ও যথাযথ ভাবে সংরক্ষণ করা।

10
বাঁশি, প্রয়োজনীয় কিমস্ গেমের উপকরণ
বাঁশির সংকেত শেখানোর জন্য স্কাউট বাঁশি, কিমস গেমের জন্য অতি পরিচিত কমপক্ষে ২০ টি উপকরণ সংগ্রহ করা ও ব্যবহার শেষে স্কাউট ডেনে যথাযথ সংরক্ষণ করা।

11
শিশুর মারাত্মক ছয়টি রোগের চার্ট
শিশুর মারাত্মক ছয়টি রোগ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য চার্টটি সংগ্রহ করে স্কাউট ডেনে যথাযথ সংরক্ষণ করা।

12
বাংলা বর্ষ পঞ্জিকা ও পুষ্টিকর খাদ্য চার্ট
বাংলা বর্ষ পঞ্জিকা ও পুষ্টিকর খাদ্য চার্ট সংগ্রহ করে তার ব্যবহার ও সংরক্ষণ নিশ্চিত করা।

ইউনিট পরিচালনার সমস্যাসমূহ ও তার সমাধান


 অ্যাসাইনমেন্ট ৪ (খ)

খ) ইউনিট পরিচালনার সমস্যাসমূহ  ও তার সমাধান:
নিম্নলিখিত সমস্যাগুলো ইউনিট পরিচালনা করতে গিয়ে আমি মুখোমুখি হয়েছি-
                ১. বিদ্যালয়ের সহকর্মীদের অনীহা ও অসহযোগিতা।
                ২. শিক্ষার্থীর বিদ্যালয় ফাঁকির প্রবণতা।
                ৩. অভিভাবকদের স্কাউটিং সম্পর্কে ভ্রান্ত ধারণা পোষন।
                ৪. ইউনিট পরিচালনার খরচ যোগান।
                ৫. স্কাউটিং একটি বিজাতীয় সংস্কৃতি বলে এলাকাবাসীর ধারণা।
                ৬. ক্লাসের চাপ।
উপরোক্ত সমস্যাগুলো আমি যেভাবে জয় করেছি তা নিম্নরূপ:
                ১. অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে কাউন্সিল করেছি।
                ২. স্কাউটিংএর সাথে জরিত আছেন এমন রাস্ট্রের সর্বোচ্ছ পদে আসীন ব্যক্তি বিশেষকরে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধান মন্ত্রী মহোদয়ের ছবি প্রদর্শন করে বর্ণনা করেছি।
                ৩. বিদ্যালয়ের সহকর্মীদের ইউনিটের কমিটিতে সম্পৃক্ত করেছি।
                ৪. ক্লাস কার্যক্রম শেষে কাব কার্যক্রম বিশেষ করে প্যাক মিটিং পরিচালনা করেছি।

A scout who never goes to camp is a sailor who never goes to the sea.


এসাইনমেন্টঃ ৪
(ক) বিপি বলেছেন - A scout who never goes to camp is a sailor who never goes to the sea.
স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনসন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল এর এ উক্তিটিতে চারটি কীওয়ার্ড রয়েছে। এই চারটি শব্দ বিশ্লেষন করলে বিপির বক্তব্যের যথার্থতা নিরূপন করা যায়।

কীওয়ার্ড বা শব্দ চারটি প্রবাহচিত্রের মাধ্যমে নি¤œরূপে দেখানো যায় -
স্কাউট : ক্যাম্প :: নাবিক : সমুদ্র।

একজন স্কাউট ক্রমোন্নতিশীল প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে নিজেকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার সুযোগ পায়। স্কাউটের বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে একজন স্কাউট তার সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানোর সুযোগ পায়।

এই প্রশিক্ষণ কার্যক্রমের দুটি অংশ রয়েছে। একটি হলো তত্ত¡ীয় এবং অপরটি হলো ব্যবহারিক। স্কাউট মূলত ব্যবহারিক দিককেই প্রাধান্য দেয় বেশি। কারণ হাতে-কলমে শিক্ষার মাধ্যমে যে শিক্ষা অর্জিত হয় তার স্থায়িত্ব অনেক বেশি এবং অনেক আনন্দদায়ক হয়। আর স্কাউটিং কার্যক্রম একটি আনন্দঘন পরিবেশে পরিচালিত হয়।

স্কাউটিং কার্যক্রমের নিয়মিত কার্যক্রম হলো প্যাক মিটিং / ট্রুপ মিটিং। এছাড়াও রয়েছে বিশেষ প্যাক/ ট্রুপ মিটিং। বিশেষ প্যাক/ ট্রুপ মিটিং এর মধ্যে রয়েছে দীক্ষা প্রদান, ব্যাজ প্রদান, স্কাউট ওন, স্কাউট/ কাব কার্নিভাল, কাব হলি ডে, কাব অভিযান/ হাইকিং, মহা তাঁবু জলসা। এই সকল কার্যক্রমের মাধ্যমে মূলত একজন স্কাউট অজানা পরিবেশে বা শহরের আধুনিক বাসস্থানের পরিবর্তে বনে বা বন্ধুর পরিবেশে ক্যাম্পে অবস্থান নিজেকে কিভাবে টিকিয়ে রাখে তার শিক্ষা পাওয়া যায়।

আর কীওয়ার্ডের প্রবাহ চিত্র অনুযায়ি  স্কাউট এর গন্তব্য হলো ক্যাম্প। একজন স্কাউট প্রতিকূল পরিবেশে বা প্রকৃতিতে নিজেকে টিকিয়ে রাখার কৌশল রপ্ত করে। আর সে কৌশল প্রয়োগ করার বাস্তব সুযোগ পাওয়া যায় ক্যাম্পে।  একজন স্কাউট ক্যাম্পে বিভিন্ন চ্যালেঞ্জ  গ্রহণ করে তা সমাধানের সুযোগ পায়। তত্ত¡ীয় শিক্ষার ব্যবহারিক প্রয়োগ করতে পারে ক্যাম্পে।

তত্ত¡ীয় জ্ঞান অর্জন করে একজন ব্যক্তি নাবিক হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে তবে তা যথেষ্ট নয়। সমুদ্রে না যাওয়া পর্যন্ত নাবিকের মানষিক শক্তি ও দক্ষতা অর্জন সম্ভব নয়। ফলে উক্ত নাবিককে দিয়ে একটি সফল সমুদ্র যাত্রা সম্ভব নাও হতে পারে।

কাজেই শুধুমাত্র তত্ত¡ীয় জ্ঞান সম্পন্ন স্কাউট সমুদ্রে না যাওয়া নাবিকের মতো অদক্ষ। বিপি বলেছেন- পৃথিবীকে যে অবস্থায় পেয়েছিলে চলে যাওয়ার সময় তার চেয়ে ভালো অবস্থায় রেখে যাও।
এ বক্তব্যের চর্চা করার সুযোগ পাওয়া যায় ক্যাম্পে। উপরোক্ত আলোচনা থেকে সিদ্ধান্ত নেয়া যায় যে,  “A scout who never goes to camp is a sailor who never goes to the sea.” বক্তব্যটি যথার্থ।