*প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিন আমাদের সাথে * বিসিএস পরীক্ষা এর প্রস্তুতি নিন আমাদের সাথে* আনলিমিটেড টেস্ট রয়েছে আপনার জন্য এই ব্লগে * নতুন ও আপডেট তথ্য পেতে পাশের "follow/অনুসরণ" বাটনে ক্লিক করুন * নিজেকে আরো বেশি সমৃদ্ধ করুন * আপনার শিশুকে কাব কার্যক্রমের সাথে সম্পৃক্ত করুন * আপনার বাড়ি, বিদ্যালয়, অফিসের আঙ্গিনায় সবজির বাগান করুন, নিরাপদ ও বিষ মুক্ত খাদ্য গ্রহণ করুন * করোনার কমিউনিটি স্প্রেইডিং রোধে সামাজিক দূরত্ব বজায় রাখুন * অযথা পাড়া বেড়ানো, চায়ের দোকানে আড্ডা পরিহার করুন * পরিবারে অধিক সময় দেয়ার চেষ্টা করুন * ঘরে থাকুন, নিরাপদে থাকুন *

HSC English 2nd Paper: Completing Sentences (Question No. 04)

HSC English 2nd Paper: Completing Sentences (Question No. 04)
English 2nd Paper : Completing Sentences
Question No. 04
Completing Sentences (Conditional, Phrase & Clause)
💡 The Overview

প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ০৪ নং প্রশ্নে ১০টি Completing Sentences আসবে। অধিকাংশ ক্ষেত্রে একটি clause দেওয়া থাকে, আরেকটি clause যুক্ত করে বাক্যটি অর্থপূর্ণ করতে হয়। তবে মাঝেমধ্যে phrase ব্যবহার করে sentence সম্পূর্ণ করতে হতে পারে। প্রত্যেক উত্তরের জন্য ০.৫ নম্বর এবং সর্বমোট ০৫ নম্বর বরাদ্দ থাকবে।

Essential Insights
Too.....to

❏ Too.....to এর অর্থ হলো 'এতটাই যে,........... সম্ভব না' (Negative sense)।

01. Too ...... to দ্বারা incomplete sentence-কে complete করার নিয়ম: Incomplete sentence-এ adjective/ adverb এর পূর্বে too থাকলে Incomplete sentence এর শেষে to + সংগতিপূর্ণ verb + অর্থবহ শব্দ/শব্দ সমষ্টি দ্বারা sentence-টিকে সম্পূর্ণ করতে হয়।

Structure: Subject + verb + too + adj/adv + to + একটি সংগতিপূর্ণ verb + Extension. যেমন:
He was too old _______. Yet, he did not listen to the warnings. [MB'25]
Ans: He was too old to run. Yet, he did not listen to the warnings.

02. Incomplete sentence এর too + adjective/adverb এরপররে for + personal object (me, us, you, them, him, her ও কোনো নাম) থাকলে তারপর to + একটি সংগতিপূর্ণ verb ও অর্থবহ শব্দ বা শব্দ সমষ্টি দ্বারা sentence টি সম্পূর্ণ করতে হয়।

Structure: Subject + verb + too + adj/adv + for + Personal Pronoun/যে কোন নাম + to + সংগতিপূর্ণ verb + Extension. যেমন:
The poem is too difficult for _______. [RB'25]
Ans: The poem is too difficult for me to recite.
So.....that

❏ So...that এর অর্থ হলো 'এতোটাই.... যে'।

এক্ষেত্রে Incomplete sentence-টিতে so-এর পরে adj/adverb থাকলে তারপরে that + subject + can/ could not + একটি সংগতিপূর্ণ verb + অর্থবহ শব্দ বা শব্দ সমষ্টি দ্বারা Sentence টি সম্পূর্ণ করতে হয়। যেমন:

Everyone appreciates Mitu for her intelligence. She is so intelligent that _____. [JB'23]
Ans: Everyone appreciates Mitu for her intelligence. She is so intelligent that she cannot fail in the exam.
So that

❏ So that এর অর্থ হলো 'যাতে'।

Incomplete Sentence এর শেষে so that থাকলে তারপরে প্রথম subject + may/can বসে বা might/could+ অর্থপূর্ণ verb + Extension.

যেমন: It was very cold. They had to put on warm clothes so that ______. [DB'25]
Ans: It was very cold. They had to put on warm clothes so that they could protect themselves from coldness.
📝 Note

১ম Clause-টি Present Tense এর হলে may/can বসে। আর past tense হলে might/could বসে।

Structure: Subject + verb + ........... + so that + ১ম subject + may/can, might/could + verb + Extension.

তবে, প্রথম Subject-টি Noun হলে so that এর পরের subject-টি প্রথম Noun-টির Pronoun হবে।

Lest

❏ Lest শব্দের অর্থ 'পাছে ভয় হয় যে (for fear that)/নাহলে'।

Lest negative অর্থ প্রদান করে। অতএব Lest দ্বারা যে Clause আরম্ভ হয় তাতে no বা not বসে না। এটি দ্বারা Clause শুরু হলে তারপরে should / might বসে।

Structure: প্রথম থেকে lest পর্যন্ত বসে + প্রথম subject বসে + should/ might + সংগতিপূর্ণ একটি verb + Extension. যেমন:
(i) Study sincerely lest _________. [Ctg.B'24]
Ans: Study sincerely lest you might fail.
(ii) I think you are not punctual in studies. Be punctual lest _________. [RB'25]
Ans: I think you are not punctual in studies. Be punctual lest you should/might fail in the examination.
Unless

❏ Unless অর্থ 'if ......... not (যদি না)'।

Unless দ্বারা যে Clause শুরু হয় সে Clause-এ 'not' ব্যবহৃত হয় না। Unless যুক্ত Incomplete sentence-কে complete করতে হলে প্রদত্ত Incomplete sentence-টি বসে + এর সাথে সংগতিপূর্ণ একটি পূর্ণ sentence যোগ করতে হয়। যেমন:

(i) You cannot understand everything clearly unless _________. [MB'24]
Ans: You cannot understand everything clearly unless you study thoroughly.
(ii) Time plays a very crucial role in human life. We cannot prosper in life unless _________. [SB'25]
Ans: Time plays a very crucial role in human life. We cannot prosper in life unless we manage our time properly.
Until/Till

❏ Till এর অর্থ হলো 'যতক্ষণ পর্যন্ত' এবং Until এর অর্থ হলো 'যতক্ষণ পর্যন্ত না'।

Until/Till যুক্ত Incomplete Sentence-এর সাথে একটি full sentence যোগ করে প্রদত্ত Incomplete Sentence-টিকে Complete করতে হয়। Until/Till এর পরের অংশটি affirmative হয়। যেমন:

(i) Wait until _________. You should not go out alone. [DB'24]
Ans: Wait until I come back. You should not go out alone.
(ii) Learn English properly till _________. [JB'25]
Ans: Learn English properly till you master the basics.
As long as

❏ এটি 'যতক্ষণ পর্যন্ত' অর্থ প্রদান করে।

As long as যুক্ত Incomplete Sentence-টির সাথে একটি পূর্ণাঙ্গ sentence যোগ করে প্রদত্ত Incomplete Sentence-টিকে Complete করতে হয়। যেমন:

Wait here as long as _________.
Ans: Wait here as long as it rains.
Though, although, since, because, as

❏ এগুলো 'যদিও' অর্থ প্রদান করে।

Though, Although, Since, Because, As যুক্ত Incomplete sentence-কে complete করতে হলে এদের অর্থবহ পূর্ণাঙ্গ sentence যোগ করতে হয়। এর সাথে সম্পর্কিত বিদ্যমান দুটি Clause একটি অপরটি থেকে Contradictory (বিপরীতমুখী) হয়। যেমন:

Though we were thirsty, _________. The water of the bottle was not pure. [DB'25]
Ans: Though we were thirsty, we could not drink the impure water. The water of the bottle was not pure.
In spite of, despite

❏ In spite of/Despite - এর অর্থ 'সত্ত্বেও'।

In spite of/Despite জাতীয় শব্দ দ্বারা Simple sentence গঠিত হয়। Incomplete sentence-এ In spite of/Despite থাকলে এদের বিপরীত অর্থবোধক sentence দ্বারা প্রদত্ত Incomplete sentence-টি complete করতে হয়। এক্ষেত্রে Incomplete অংশের সাথে Subject + verb + Extension বসে। যেমন:

Inspite of his being poor, _________. [JB'25]
Ans: Inspite of his being poor, he managed to send his children to college.
Instead of, In lieu of

❏ Instead of, in lieu of এর অর্থ 'পরিবর্তে'।

এই Phrase গুলো সাধারণত Simple sentence-এ বসে। একটি জিনিস বা বিষয়ের পরিবর্তে অন্যটিকে নেওয়া বা পছন্দ বোঝাতে এ phrase দুটি ব্যবহৃত হয়। যেমন:

I wanted to learn English instead of _________. [JB'25]
Ans: I wanted to learn English instead of learning basic skills.
Because of, On account of, Owing to, Due to

❏ Because of, On account of, Owing to, Due to phrase-গুলোর অর্থ 'কারণে' বা 'জন্যে'।

উক্ত phrase-গুলো simple sentence-এ ব্যবহৃত হয়। উক্ত phrase-গুলোর পরে Noun/Noun Phrase ব্যবহার করতে হয় এবং উক্ত phrase এর পরে অর্থ সঙ্গতি রেখে Sub + cannot/couldn't বসবে। যেমন:

Because of her being small _________. [JB'25]
Ans: Because of her being small she could not reach the shelf.
No sooner had .... than, Scarcely had ..... when, Hardly had ..... when

❏ এ জাতীয় structure দ্বারা 'যেতে ......... না যেতে' 'খেতে ......... না খেতে', 'পৌঁছাতে ......... না পৌঁছাতে' ইত্যাদি অর্থ প্রকাশ পায়। উপরের structure গুলোর when ও than-এর পূর্ব পর্যন্ত past perfect tense এবং when ও than-এর পরের অংশ past indefinite হয়। যেমন:

Scarcely had we reached the station _________. [RB'25]
Ans: Scarcely had we reached the station when the train began to depart from the platform.
As if/As though

❏ As if বা As though 'যেন' অর্থ প্রকাশ করে।

As if/As though এর প্রথম অংশ Present Indefinite হলে পরের অংশ Past Indefinite হয়। আর প্রথম অংশ Past Indefinite Tense হলে পরের অংশ Past Perfect Tense হয়। যেমন:

(i) He speaks as if _________.
Ans: He speaks as if he were a doctor.
(ii) _________ as if she were a mad girl. [RB'25]
Ans: She shouts and runs around as if she were a mad girl.
📝 Note

If/as if/as though এর পরে Be verb এর Past form হিসেবে were বসে।

Since

❏ Sentence এ সময়ের উল্লেখ থাকলে 'as if/as though' এর Tense এর নিয়ম অনুসরণ করে clause marker হিসেবে since ব্যবহার করা হয়। যেমন:

Rudaba could not recognise me at first. It was many years since we _________. [SB'25]
Ans: Rudaba could not recognise me at first. It was many years since we had last met.
Relative pronoun

❏ Who, which, that, when, whom, whose ইত্যাদি প্রধান প্রধান Relative Pronoun, কোনো Incomplete sentence-এ উক্ত Relative pronoun-গুলোর যে কোনো একটি থাকলে উক্ত sentence-টিকে complete করার সময় Relative Pronoun-এরপর তার antecedent অনুযায়ী verb বসিয়ে sentence-টিকে complete করতে হয়।

এক্ষেত্রে: Who - ব্যক্তি (Subjective); Which - বস্তু; That - ব্যক্তি, বস্তু; Whom - ব্যক্তি (Objective); Whose - (ব্যক্তি/বস্তু) (Possessive) যেমন:

(i) He talks too much while doing his work. I don't like people who _________. [DB'23]
Ans: He talks too much while doing his work. I don't like people who are talkative.
(ii) Danger comes where _________. So, we have to be careful in our life. [Ctg.B'25]
Ans: Danger comes where danger is feared. So, we have to be careful in our life.
Without + Gerund

❏ Without + gerund যুক্ত incomplete sentence-কে complete করার সময় Principal clause-এর শুরুতে personal subject + verb + Extension বসাতে হয়। যেমন:

Without reading more _________.
Ans: Without reading more you cannot pass.
By + Gerund

❏ By + gerund যুক্ত incomplete sentence-কে complete করার সময় Principal clause-এর শুরুতে একটি subject + verb + Extension ব্যবহার করতে হয়। যেমন:

By reading more _________.
Ans: By reading more we can learn more.
Conditional Sentences

❏ If + conditional যুক্ত incomplete sentence-কে complete করার নিয়ম:

(a) Zero Conditional: If যুক্ত clause-টি Present Indefinite Tense হলে, principal clause-টিও Present Indefinite Tense হয়। এক্ষেত্রে দুটো Clause এর বিষয় চিরন্তন সত্য হয়ে থাকে।

Structure: If + Present Indefinite + Present Indefinite. যেমন:
(i) If it is winter, _________.
Ans: If it is winter, it feels cold.
(ii) If you stay too long in the sun, _________.
Ans: If you stay too long in the sun, your skin burns.

(b) First Conditional: If যুক্ত clause-টি Present Indefinite Tense হলে, principal clause-টি shall/will/can/may + verb এর base form হয়।

Structure: If + Present + Future. যেমন:
Mira sings very well. If she gets opportunity _________. [BB'24]
Ans: Mira sings very well. If she gets opportunity she can become a famous singer.

(c) Second Conditional:

➤ If যুক্ত clause-টি past indefinite tense হলে, principal clause-টি modal verb with future in the past meaning (Should/would/might/could + verb এর base form + Extension) হয়।

Structure: If + past indefinite + past conditional. যেমন:
If he had the camera, _________. [CB'24]
Ans: If he had the camera, he could take many pictures.

➤ If যুক্ত clause-এ subject এরপররে were থাকলে principal clause-এ subject এরপররে might/ could/ would + verb এর base form + Extension বসে। যেমন:

If I were a rich man, _________. [JB'25]
Ans: If I were a rich man, I would build a school in my village.

(d) Third Conditional: If যুক্ত clause-টি Past perfect tense হলে, principal clause-টি perfect conditional হয়।

Structure: subject + would have/could have/ might have/ should have + verb এর past participle + Extension. যেমন:
The film ended fantastically. If you had enjoyed the film _________. [RB'25]
Ans: The film ended fantastically. If you had enjoyed the film, you would have surely talked about it for days.
📝 Note

➲ অনেক সময় Second conditional এবং Third conditional এ If এর পরিবর্তে Had দিয়েও শুরু হতে পারে। এক্ষেত্রে subordinate clause টিতে Had + sub + verb এর past participle থাকলে principal clause টি (perfect conditional) 3rd Conditional হয়। যেমন:

Had I earned enough money, I could have helped the poor. [DB'23]

➲ আর If এর পরিবর্তে Had দ্বারা শুরু হলে যদি Sub এর পর V3 না হয় তাহলে তা 2nd conditional. যেমন:

Had I the wings of a bird, I would fly in the sky.

➲ অনেক সময় If এর পরিবর্তে Provided that, Provided এবং Providing that ও ব্যবহৃত হতে পারে এরাও 'যদি' অর্থ প্রদান করে। যেমন:

Success depends on the poor use of time. You will surely succeed provided that you are sincere about your time management. [SB'25]
Present perfect Tense in the subordinate clause

❏ প্রদত্ত Incomplete sentence-টি অর্থাৎ principal clause-টি Present /Future Indefinite-এ থাকলে এবং তার শেষে when/ after থাকলে তার পরের subordinate clause-টি present Perfect Tense হয়। যেমন:

You can go to sleep when _________.
Ans: You can go to sleep when you have taken your dinner.
In case

❏ In case এর অর্থ 'যদি'।

In case যুক্ত Subordinate clause-টি principal clause-এর কাজের কারণ নির্দেশ করে। তাই In case যুক্ত Incomplete sentence-কে Complete করার সময় In case এরপররে Principal clause এর কারণের সাথে সম্পর্ক যুক্ত একটি Subordinate clause গঠন করতে হয়। সাধারণত In case যুক্ত Subordinate clause-টি Present tense এ হয়। যেমন:

You are now sick. Call me in case _________. [DB'25]
Ans: You are now sick. Call me in case your condition gets worse than yesterday.
It is time/It is high time

❏ It is time / It is high time এর পরে infinitive phrase কিংবা past indefinite tense-এর clause উভয়ই ব্যবহার করা যায়। তবে কোনো কাজ করার সঠিক সময় হয়েছে বোঝাতে infinitive phrase বসে এবং কোনো কাজ করার সঠিক সময় ইতোমধ্যে পার হয়ে গেছে তাই বিলম্ব না করে এ মুহূর্তেই কাজটি শুরু করা উচিত বোঝানোর জন্য past indefinite tense-এর clause ব্যবহার করতে হয়।

Structure: (a) It is time / It is high time + to + verb-এর base form + Extension.
               (b) It is time / It is high time + sub + verb-এর past form + Extension.
যেমন: Corruption is a bottleneck to our national development. It is high time _________. [Ctg.B'25]
Ans: Corruption is a bottleneck to our national development. It is high time we took strong measures.
I wish/would that

❏ I wish/would that যুক্ত বাক্যে main clause টিতে subject + were ব্যবহার করা হয়। তবে would that যুক্ত বাক্যে main clause টিতে subject + could ব্যবহার করা হয়। যেমন:

(i) I am fond of cricket. I wish _________. [Ctg.B'23]
Ans: I am fond of cricket. I wish I were a cricketer.
(ii) Birds fly in the sky. I wish _________. [Ctg.B'22]
Ans: Birds fly in the sky. I wish I were a bird.
(iii) My childhood was full of joys and happiness. Would that _________. [CB'23]
Ans: My childhood was full of joys and happiness. Would that I could be a child again.
With a view to/look forward to/accustomed to/would you mind

❏ With a view to/look forward to/accustomed to/would you mind এর পরে Verb এর সহিত ing যোগ হয়। যেমন:

(i) My brother had no job then. He went to Dhaka with a view to _________. [RB'25]
Ans: My brother had no job then. He went to Dhaka with a view to getting a job and earning money.
(ii) Would you mind _________? I am very thirsty. [CB'23]
Ans: Would you mind giving me some water? I am very thirsty.
Let alone

❏ Let alone (ভাবাই যায় না/ তো দূরের কথা) যুক্ত incomplete sentence কে complete করার নিয়ম:

Subject + negative verb + তুলনামূলক ছোট বস্তু + কমা (,) + Let alone + তুলনামূলক বড় বস্তু। যেমন:
She can't ride a bicycle, let alone _________. [BB'23]
Ans: She can't ride a bicycle, let alone a motorcycle. (অর্থাৎ, সে সাইকেল চালাতে পারেনা, মোটরসাইকেল তো দূরের কথা।)
Since/as/because

❏ Since, as, because এর বাংলা অর্থ: যেহেতু / কারণ।

Since/as/because এর পরে ......... থাকলে উক্ত ......... এ কারণ উল্লেখপূর্বক একটি Sentence লিখতে হয়। যেমন:

(i) English is an international language. We need to learn it as _________. [MB'23]
Ans: English is an international language. We need to learn it as it opens the doors of many jobs.
(ii) Early rising gives a man enough free time. Since I am an early riser, _________. [Din.B'19, All Board (Ka)'18]
Ans: Early rising gives a man enough free time. Since I am an early riser, I get ample amount of time to finish my work.
While/Whereas

01. While বাক্যে দুটি অর্থে ব্যবহৃত হতে পারে। সময় বোঝাতে 'যখন' অর্থে ব্যবহৃত হয়। দুটি ঘটনার মধ্যে একটি ঘটার সময় যখন আরেকটি ঘটতে থাকে, তখন ঘটমান বিষয়ের সাথে 'while' ব্যবহৃত হয়।

Structure: (i) Present indefinite + while + present continuous.
               (ii) Past indefinite + while + past continuous.
যেমন: Jamil had an accident yesterday while he _________.
Ans: Jamil had an accident yesterday while he was driving to work.

02. 'While/Whereas' দ্বারা দুইটা বাক্যাংশের মাঝে 'বৈপরীত্য/বৈসাদৃশ্য' নির্দেশ করা হয়। যেমন:

She enjoys outdoor adventures, _________. [Ctg.B'25]
Ans: She enjoys outdoor adventures, while/whereas he prefers staying indoor.
📝 Note

While এর পরে সরাসরি Verb থাকলে While preposition এর কাজ করে এবং পরের Verb-টির ing form বসে।

Sequence of Tense

❏ একটি বাক্যে যদি একাধিক Clause থাকে তবে Subordinate Clause-টি Principal Clause এর Tense-কে অনুসরণ করে। এভাবে প্রথম Clause এর Tense অনুসারে দ্বিতীয় Clause এর Tense গ্রহণ করার নিয়মকে Sequence of Tense বলে। নিচের Sequence-গুলো লক্ষ করো।

Principal clause Subordinate clause Example
Present Tense Present Tense
Past Tense
Future Tense
(i) He says that _________ [present.....present]
Ans: He says that he feels good.

(ii) He says that _________ [present.....past]
Ans: He says that he felt good.

(iii) He says that _________ [present.....future]
Ans: He says that he will feel better tomorrow.
Future Tense Present Tense (i) He will declare on TV soon that _________
Ans: He will declare on TV soon that he is going to run for the presidential election of the country.
Past Tense Past Tense (i) I was expecting that _________
Ans: He says that he will feel better tomorrow. (Note: printed as in book)
Had better

❏ Had better (উপদেশ/advice বা করণীয় বোঝাতে ব্যবহৃত হয়)

'Had Better' Modal Verb হিসেবে ব্যবহৃত হয়। Had যদিও Past তবুও Had Better 'ভবিষ্যতের উপদেশ দেওয়া' বুঝাতে ব্যবহৃত হয়। অর্থাৎ Had Better এবং Should একই অর্থে ব্যবহৃত হয় এবং এরপর Verb এর Base Form হয়। Negative বুঝাতে Had better এর পরে not বসাতে হয়। যেমন:

(i) It may rain. You had better _________.
Ans: It may rain. You had better take an umbrella.
(ii) You are ill. You had better _________.
Ans: You are ill. You had better see a doctor.
Some Proverbs

❏ Proverbs মানে 'প্রবাদ বাক্য'। এগুলো যেভাবে প্রচলিত সেভাবেই লিখতে হয়। নিচে পরীক্ষায় আসার মত কিছু প্রবাদ বাক্য অর্থসহ দেওয়া হল:

  • 01. As you sow, so you reap. (যেমন কর্ম, তেমন ফল) [DB'25; CB'23, RB, CB'17]
  • 02. United we stand, divided we fall. (একতাই শক্তি) [Ctg.B'25; RB'23, SB'19]
  • 03. Danger comes where danger is feared. (জা কপালে/বিপদ আপনিই এসে পড়ে/যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়) [RB'24]
  • 04. Strike the iron while it is hot. (ঝোপ বুঝে কোপ মারো) [Ctg.B'25; SB'23]
  • 05. A man is known by the company he keeps. (সঙ্গ দেখে মানুষ চেনা যায়)
  • 06. Where there is hope, there is life. (আশাই জীবন)
  • 07. All that glitters is not gold. (চকচক করলেই সোনা হয় না)
  • 08. Where there is a will, there is a way. (ইচ্ছা থাকলে উপায় হয়)
  • 09. What is lotted cannot be blotted. (ভাগ্যের লিখন না যায় খণ্ডন)
  • 10. Empty vessels sound much. (খালি কলসি বাজে বেশি) [RB'25]
  • 11. We should be satisfied with what we have. (আমাদের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা উচিত)
  • 12. God helps those who help themselves. (ঈশ্বর তাদের সাহায্য করেন যারা নিজেদের সাহায্য করে)
  • 13. The more you read, the more you learn. (যত বেশি পড়বে, তত বেশি শিখবে)
  • 14. A drowning man catches at a straw. (যতক্ষণ শ্বাস, ততক্ষণ আঁশ)
  • 15. A stitch in time saves nine. (সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়) [BB'25]
  • 16. Faults are thick where love is thin. (যাকে দেখতে নারি, তার চলন বাঁকা)
  • 17. Fools rush in where angels fear to tread. (হাতি ঘোড়া গেল তল, পিঁপড়া বলে কত জল)
  • 18. Uneasy lies the head that wears the crown. (যে শিরে মুকুট থাকে সে শির স্বস্তিতে থাকে না) [CB'25]
  • 19. The wearer best knows where the shoe pinches. (যার জ্বালা সে-ই জানে)
  • 20. A child who burns its hand dreads the fire. (ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়) [DB'25]
  • 21. Time and tide wait for none. (সময় ও স্রোত কারও অপেক্ষা করে না) [CB'25]
  • 22. Morning shows the day. (প্রভাতই বলে দেয় দিনটা কেমন যাবে) [Ctg.B'25]
  • 23. Man proposes but God disposes. (মানুষ ভাবে এক হয় আরেক) [Din.B'25]
  • 24. A barking dog seldom bites. (যত গর্জে তত বর্ষে না) [DB'25]
  • 25. Sharing is caring. (ভাগ করে নেওয়াই যত্নশীলতা) [Din.B'25]
  • 26. Grasp all, lose all (অতি লোভে তাঁতী নষ্ট)
▣ Practical Explanation Section ▣ Board Questions ▣ Prominent Colleges' Questions ▣ Probable Questions ▣ Admission MCQ
Practical Explanation Section

01. Complete the sentences using suitable clauses/phrases:

[DB'22]
  1. I could not recognize you at first. It was many years since we _________.
  2. Water is polluted in different ways. It is high time we _________.
  3. I think you are not regular in studies. Be attentive lest _________.
  4. Birds fly in the sky freely. Had I the wings of a bird, _________.
  5. There are many obstacles in our way to success. We must work hard so that _________.
Answer with Explanation
Q. No. Answer Explanation
(a) had met last. since যুক্ত বাক্যে principal clause এ past indefinite tense থাকলে subordinate clause এ past perfect tense হয়।
(b) prevented water pollution. It is time/It is high time এর পরে Subject + V2 + extension বা to + V1 + extension হয়।
(c) you should fail in the exam. Lest এর পরে সাধারণত should/might বসে।
(d) I would fly like birds. second conditional অনুসারে প্রথম অংশে Past tense হলে পরের অংশে Would/could/might + V1 বসে।
(e) we can overcome those obstacles. So that এর পরে অর্থ অনুসারে Sub + can/could + object যুক্ত clause বসে। মনে রাখতে হবে so that এর পূর্বের tense অনুসারে এর পরের অংশে verb গ্রহণ করবে।

02. Complete the sentences using suitable clauses/phrases:

[DB'19]
  1. We are late. The class will start soon. Walk fast lest _________.
  2. There goes a proverb that _________. So, we must make proper use of time.
  3. The condition of Mitu's father was not well. If I knew his mobile number, _________.
  4. Though Bangladesh is a small country, _________. We are proud of our world heritage sites.
  5. We are a free nation now. 1971 is the year when _________.
  6. English is an international language. _________, you cannot get a good job.
  7. I found a box in the room. The box was too heavy for _________.
  8. I was really in a great danger. He came here with a view to _________.
  9. I can't recall his name. It is long since _________.
  10. Time will decide everything, do your best _________.
Answer with Explanation
Q. No. Answer Explanation
(a) you should miss the class. Lest যুক্ত বাক্যে Sub এর পরে should/might বসে।
(b) time and tide wait for none/ a stitch in time saves nine. এখানের প্রথম অংশে Proverb (প্রবাদ) এর কথা বলা হয়েছে এবং শেষ অংশে Time নষ্ট না করার বিষয়টি বলা হয়েছে। তাই সময় সম্পর্কিত কোন প্রবাদ উত্তরে ব্যবহার করতে হবে।
(c) I would call her. Second conditional অনুসারে If যুক্ত অংশে past tense থাকলে অপর অংশে Subject + would/should/could/might + extension বসে।
(d) it has a number of heritage sites. Though দ্বারা সাধারণত বিপরীত অর্থ প্রকাশ করা হয়। এখানে প্রথম অংশে যেহেতু বাংলাদেশের ছোট হওয়ার বিষয়টি বলা হয়েছে সেহেতু তার বিপরীত অর্থ প্রকাশ করে এমন clause ব্যবহার করতে হবে। আবার শেষ অংশে যেহেতু heritage এর কথা বলা হয়েছে সেহেতু শূন্যস্থানে heritage নিয়ে clause লিখতে হবে।
(e) we got independence. When একটি subordinate conjunction. এর পরে একটি clause হবে। যেহেতু conjunction এর পূর্বে ১৯৭১ এর কথা উল্লিখিত হয়েছে সেহেতু ১৯৭১ এর সাথে সম্পর্কিত বিষয় দিয়ে বাক্যটি শেষ করতে হবে।
(f) Without knowing it/Without having a good command over English, অর্থ অনুসারে এই বাক্যটি পূর্ণ করতে হবে। যেহেতু চাকরি না পাওয়ার বিষয়টি (you can not get a job) উল্লিখিত হয়েছে সেহেতু English না শেখার বিষয়টি দিয়ে বাক্য পূর্ণ করলে উত্তর হয়ে যাবে।
(g) me to lift. too যুক্ত বাক্যের অপর অংশে to + V1 বসে। বাক্যটি negative অর্থ প্রদান করে।
(h) beating me. with a view to এর পরে v+ing হয়।
(i) we met last. since যুক্ত প্রথম অংশ present tense হলে অপর অংশ past indefinite হয়। অর্থ অনুসারে past indefinite বাক্য দিয়ে উত্তর করতে হবে।
(j) to achieve your goals. নতুন করে আর finite verb না এনে nonfinite verb দিয়ে বাক্য শেষ করা শ্রেয়। তবে যদি আনতেই হয় তাহলে একটি clause marker ব্যবহার করতে হবে।

No comments:

Post a Comment