*প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিন আমাদের সাথে * বিসিএস পরীক্ষা এর প্রস্তুতি নিন আমাদের সাথে* আনলিমিটেড টেস্ট রয়েছে আপনার জন্য এই ব্লগে * নতুন ও আপডেট তথ্য পেতে পাশের "follow/অনুসরণ" বাটনে ক্লিক করুন * নিজেকে আরো বেশি সমৃদ্ধ করুন * আপনার শিশুকে কাব কার্যক্রমের সাথে সম্পৃক্ত করুন * আপনার বাড়ি, বিদ্যালয়, অফিসের আঙ্গিনায় সবজির বাগান করুন, নিরাপদ ও বিষ মুক্ত খাদ্য গ্রহণ করুন * করোনার কমিউনিটি স্প্রেইডিং রোধে সামাজিক দূরত্ব বজায় রাখুন * অযথা পাড়া বেড়ানো, চায়ের দোকানে আড্ডা পরিহার করুন * পরিবারে অধিক সময় দেয়ার চেষ্টা করুন * ঘরে থাকুন, নিরাপদে থাকুন *

Scouts' own স্কাউটস ওন

Scouts' own (স্কাউট ওন)
Muhammad Abul Bashar Khan

স্কাউটদের একটি সম্মেলন হল স্কাউটস ওন। স্কাউটদের বিশেষ করে কাব-স্কাউটদের নৈতিক ও আধ্যাত্মিক বিকাশের লক্ষ্যে এ অনুষ্ঠান করা হয়।
স্কাউট ওন হ‌লো স্কাউট অা‌ন্দোল‌নের এক‌টি একান্ত নিজস্ব অনুষ্ঠান। এ‌টি যথা‌যোগ্য ধর্মীয় ভাব গাম্ভীর্য নি‌য়ে করা হয়। ত‌বে এ‌টি কো‌নো ধর্মীয় অনুষ্ঠা‌নের বিকল্প নয়। কো‌নো ধর্মীয় উ‌দ্দে‌শ্যেও এ অনুষ্ঠান করা হয় না।
এ অনুষ্ঠা‌নে উপ‌স্থিত সক‌লেই  তার নিজ নিজ ধ‌র্মের পোশাক প‌রিধান ক‌রে সম‌বেত হয়। দুই‌টি অং‌শে বিভক্ত হ‌য়ে তারা ব‌সে। 













কা‌বেরা তা‌দের ষষ্ঠকের সদস্য‌দের নি‌য়ে একপা‌শে ব‌সে। তা‌দের মু‌খোমু‌খি ব‌সেন ইউ‌নিট লিডার, শিক্ষকসহ অাম‌ন্ত্রিত সকল অ‌তি‌থিবৃন্দ। ইউ‌নিট লিডার নি‌জে অথবা তার ম‌নোনীত কেউ একজন উপস্থাপনা ক‌রেন অনুষ্ঠান‌টি। এক‌টি অাদর্শ স্কাউট ওন অনুষ্ঠা‌ন এরূপ হ‌তে পা‌রে__
উপস্থাপকঃ প‌বিত্র কোরঅা‌নের বানী দি‌য়ে শুরু কর‌ছি অাজ‌কের এ অনুষ্ঠান। কোরঅান তেলাওয়াত কর‌বে লাল ষষ্ঠ‌কের সদস্য অাব্দুর রহমান।
অাব্দুর রহমান তার স্থান থে‌কে দাঁ‌ড়ি‌য়ে কোরঅান তেলাওয়াত শুরু ক‌রে।











উপস্থাপকঃ এবার নীল ষষ্ঠক থে‌কে গীতা পাঠ কর‌বে অংকুর রানী দাস।
অংকুর দাঁ‌ড়ি‌য়ে গীতা পাঠ করল। এভা‌বে যে যে ধ‌র্মের লোক এখা‌নে উপ‌স্থিত থাক‌বেন সব ধ‌র্মের গ্রন্থ থে‌কে পাঠ করার পর অনুষ্ঠা‌নের প্রধান অাকর্ষন মহামানব‌দের জীবনী থে‌কে উপাখ্যান পাঠ। উপাখ্যান পাঠ শে‌ষে বর্ণনাকারী সক‌লের উ‌দ্দে‌শ্যে প্রশ্ন কর‌বেন এই  উপাখ্যান কোন মহামান‌বের জীবনী থে‌কে নেওয়া হ‌য়ে‌ছে? কেহ উত্তর দি‌তে পার‌লে তা‌কে বাহবা দি‌বে এবং কেহ উত্তর না দি‌লে নি‌জেই  ব‌লে দে‌বে। এই উপাখ্যা‌নের সা‌থে কা‌ব অাই‌নের কোন‌টির মিল অা‌ছে তাও বল‌বে।
উপস্থাপকঃ এখন এক‌টি উপাখ্যান নি‌য়ে অাস‌ছে সবুজ ষষ্ঠ‌কের সদস্য অ‌নিক পাল।
অ‌নিক পালঃ এই  অাস‌রের সক‌লের প্র‌তি শত কো‌টি ভ‌ক্তি নি‌বেদন ক‌রে শুরু কর‌ছি।











 অ‌নেক‌দিন অা‌গের কথা। এক মা‌য়ের এক সু‌বোধ ছে‌লে ছিল। সে কখ‌নো মা‌য়ের কথার অবাধ্য হতো না। এক‌দিন ছে‌লে‌টির মা ছে‌লে‌টি‌কে পড়া‌শোনার জন্য শহ‌রে পাঠা‌লো। হাতখরচ বাবদ মা তার ছে‌লের জামার ভেত‌রে চ‌ল্লিশ‌টি সোনার মুদ্রা সেলাই ক‌রে দি‌লেন। বিদায়কা‌লে ছে‌লে‌কে মা বল‌লেন_ কখ‌নো মিথ্যা ব‌লো না। ছে‌লে‌টি মা‌য়ের অাশীর্বাদ নি‌য়ে অা‌রো ক‌য়েকজন যাত্রীর সা‌থে যোগ দি‌য়ে রওনা হ‌লো। প‌থে তা‌দের দ‌লে ডাকাত অাক্রমন কর‌লো। অন্য সক‌লের কা‌ছে যা ছিল সব ছি‌নি‌য়ে নি‌লো ডাকাতরা। ছে‌লে‌টি‌কে ছোট দে‌খে তারা ভাব‌লো_ এই  পুচ‌কে ছে‌লের কা‌ছে কিছু নেই। তবুও তারা ছে‌লে‌টি‌কে জি‌জ্ঞেস কর‌লো ছে‌লে‌টির সা‌থে কিছু অা‌ছে কিনা। ছে‌লে‌টি নির্ভ‌য়ে উত্তর দি‌লো_ চ‌ল্লিশ‌টি সোনার মুদ্রা অা‌ছে। কিন্তু ডাকাতরা কোথাও খু‌জে না পে‌য়ে ছে‌লে‌টি‌কে ধমক দি‌য়ে বল‌লো_ কোথায় চ‌ল্লিশ‌টি সোনার মুদ্রা? ছে‌লে‌টি উত্তর দি‌লো_ অামার জামার ভেত‌রে অামার মা সেলাই ক‌রে দি‌য়ে‌ছেন। ডাকাতরা জামা চেক ক‌রে দেখ‌লো ঠিক তাই। তারা ছে‌লে‌টির সত্য কথা বলার সাহস দে‌খে নি‌জে‌দের ভুল বুঝ‌তে পার‌লো। তারা ডাকাতি ছে‌ড়ে সৎপ‌থে চ‌লে এ‌লো। এখন অামার এক‌টি প্রশ্ন_ তোমরা কি কেউ বল‌তে পার‌বে, এই  বালক‌টির নাম কি?
হলুদ ষষ্ঠক থে‌কে এক সদস্য ও‌ঠে বল‌লো_ তি‌নি হ‌লেন বড়পীর অাব্দুল কা‌দের জিলানী।
অ‌নিক পালঃ হ্যাঁ, তোমার উত্তর একদম স‌ঠিক। এইবার তোমরা কি কেউ বল‌তে  পার‌বে এই  কা‌হি‌ণির সা‌থে কা‌বের কোন অাই‌নের মিল অা‌ছে?
‌কেউ কো‌নো উত্তর না দেওয়ায় অ‌নিক পাল নি‌জেই  উত্তর দি‌লো_ উত্তরটা অা‌মিই  বল‌ছি। অাইন‌টি  হ‌লো বড়‌দের কথা মে‌নে চলা।
উপস্থাপকঃ এবার অা‌রেক‌টি উপাখ্যান নি‌য়ে অাস‌ছে হলুদ ষষ্ঠ‌কের সদস্য না‌ফিজ।
না‌ফিজ উপাখ্যান বর্ণনা ক‌রে একইরূপ প্র‌শ্নোত্তর পর্ব শেষ কর‌লো। এভা‌বে তিন চার‌টি উপাখ্যা‌নের পর উপস্থাপক ঘোষনা দি‌বেনঃ এবার নীল ষষ্ঠক দলীয়ভা‌বে এক‌টি ভ‌ক্তিমূলক গান প‌রি‌বেশন কর‌বে।
ভ‌ক্তিমূলক গান প‌রি‌বেশন শে‌ষে এবার উপস্থাপক সমা‌প্তি ঘোষনা কর‌বেন।
উপস্থাপকঃ অাজ‌কের অনুষ্ঠা‌নের প্রায় শেষ পর্যা‌য়ে এ‌সে প‌ড়ে‌ছি। অনুষ্ঠন‌টি সুষ্ঠুভা‌বে সম্পন্ন কর‌তে পারার জন্য পরম করুনাম‌য়ের নিকট কৃতজ্ঞতা প্রকাশ কর‌ছি। তবার‌কের ব্যবস্থা অা‌ছে। সবাই তবারক নি‌য়ে যা‌বেন। এ সপ্তা‌হের সি‌নিয়র ষষ্ঠক নেতা জালাল, তু‌মি তবারক বিতরণ শুরু কর। সবাই‌কে ধন্যবাদ। বিপি দিবসে  স্কাউটস  ওন করার  রীতি  প্রচলিত রয়েছে।

যেভাবে পতাকা উত্তোলন ও পতাকাকে সালাম প্রদর্শনের সময় দাঁড়াতে হয়

‌যেভা‌বে পতাকা উ‌ত্তোলন ও পতাকা‌কে সালাম প্রদর্শনের সময় দাঁড়া‌তে হয়
The way the flag hoists and the standing position while saluting
'
‌
মোহাম্মদ অাবুল বাশার খান

















সমা‌বে‌শে অামরা সাধারণত জাতীয় পতাকা‌কে সাম‌নে রে‌খে দাঁড়াই। শিক্ষকসহ শিক্ষার্থী‌দের মধ্য থে‌কে নির্বা‌চিত যারা সমা‌বেশ প‌রিচালনা ক‌রে তারা পতাকার পেছ‌নে নির্ধা‌রিত স্থা‌নে পতাকার দি‌কে মুখ ক‌রে দাঁড়ায়। একইরকম বিদ্যাল‌য়ের অন্যান্য শিক্ষার্থীরা পতাকার সাম‌নে পতাকার দি‌কে মুখ ক‌রে দাঁড়ায়। অা‌রো প‌রিস্কার ভা‌বে বল‌লে বল‌তে হয়, শিক্ষকগণ য‌দি দ‌ক্ষিণ দি‌কে মুখ ক‌রে দাঁড়ায় ত‌বে শিক্ষার্থীরা দাঁড়ায় উত্তর দি‌কে অার দুই‌য়ের মাঝখা‌নে থা‌কে পতাকা। সমা‌বে‌শে শিক্ষক শিক্ষার্থীর ম‌ধ্যে দৃ‌ষ্টি বি‌নিময় হ‌বে এটা স্বাভা‌বিক। ত‌বে জাতীয় সঙ্গীত গাওয়া ও পতাকা উ‌ত্তোল‌নের সময় অর্থাৎ সমা‌বে‌শের মোট সম‌য়ের ক্ষুদ্র এক‌টি সিগ‌মে‌ন্টে সক‌লেরই দৃ‌ষ্টি থাক‌তে হ‌বে পতাকার দি‌কে। পতাকা দ‌ন্ডকে কেন্দ্র ধ‌রে শিক্ষক ও শিক্ষার্থীর অবস্থা‌নে  ফাই‌লের সমান্তরা‌লে একটি রেখা টান‌লে রেখার ডা‌নে ও বা‌মে যে যেখা‌নে যতটুকু কৌ‌নিক দূর‌ত্বে দাঁ‌ড়ি‌য়ে অা‌ছে তা‌কে ততটুকু কো‌ণে পতাকার দি‌কে ঘু‌রে দাঁড়া‌তে হ‌বে।

















এসময় শিক্ষক শিক্ষার্থী মু‌খোমু‌খি নয়, সক‌লেই  পতাকামুখী হ‌য়ে দাঁড়া‌বে। সমা‌বেশ স্থ‌লে অন্য‌কেউ থাক‌লে জাতীয় সঙ্গীত চলাকালীন ও পতাকা উ‌ত্তোল‌নের সময় অবশ্যই তা‌কে দাঁড়া‌তে হ‌বে য‌দি তার দেশ‌প্রেম থা‌কে। এসময় পতাকা উ‌ত্তোলনকারী ব্য‌তিত অার সক‌লেই সোজা হ‌য়ে দাঁড়া‌বে। সোজা হ‌য়ে দাঁড়া‌নো মা‌নে দুই পা‌য়ের গোড়ালী একত্র ক‌রে সাম‌নে পা‌য়ের পাতা একটু ফাঁক ক‌রে ইং‌রে‌জি ভি (V) অক্ষ‌রের ম‌তো ক‌রে দাঁড়া‌তে হ‌বে। হাত দু‌টো সোজা নি‌চের‌দি‌কে দুইপা‌শে ঝুলা‌নো থাক‌বে। হাত থাক‌বে অর্ধমু‌ষ্ঠি। হা‌তের বু‌ড়ো অাঙ্গুল সোজা ও নি‌চের দি‌কে থাক‌বে।


















মু‌ষ্ঠিবদ্ধ হা‌তের তালু থাক‌বে নি‌জের দি‌কে অার পৃষ্ঠভাগ বাই‌রের দি‌কে। মু‌ষ্ঠিবদ্ধ ডান হাত সালাম প্রদর্শ‌নের সময় সোজা ডান‌দিক দি‌য়ে উঠ‌বে। হাত উঠা‌নোর  সময় মু‌ষ্ঠি খু‌লে অাঙ্গুল সোজা ক‌রে পাঁচ অাঙ্গু‌লে স্যালুট দি‌তে হ‌বে। হাত নামা‌নোর সময় সাম‌নের দিক দি‌য়ে নাম‌বে এবং হাত নাম‌তে নাম‌তে অাবার মু‌ষ্ঠিবদ্ধ হ‌য়ে পূ‌র্বের অবস্থা‌নে যা‌বে। পতাকা‌কে সালাম প্রদর্শ‌নের পর সক‌লে অারা‌মে দাঁড়া‌বে এবং কৌ‌নিক অবস্থান প‌রিহার ক‌রে শিক্ষক শিক্ষার্থী মু‌খোমু‌খি অবস্থা‌নে দাঁড়া‌বে। অারা‌মে দাঁড়া‌নোর সময় বাম পা একটু ফাঁক ক‌রে দাঁড়া‌বে।


















দুই হাত পেছ‌নে থাক‌বে। ডান হাত দি‌য়ে বাম হা‌তের বৃদ্ধাঙ্গুল ব্য‌তিত অন্য চার অাঙ্গুল চে‌পে ধ‌রে রাখ‌বে।


















এক‌টি কথা ম‌নে রাখ‌তে হ‌বে যে কো‌নো কাজ হাত দি‌য়ে শুরু কর‌লে তা ডান হাত দি‌য়ে শুরু হ‌বে। অাবার পা দি‌য়ে শুরু কর‌তে হ‌লে তা বাম পা দি‌য়ে শুরু কর‌তে হয়। অামরা য‌দি এই মৌ‌লিক বিষয়গু‌লো শিশু‌দের প্রথম থে‌কেই শিক্ষা দেই  ত‌বে শিক্ষার্থীর অন্ত‌রে দেশ‌প্রেম জাগ্রত না হ‌য়ে পা‌রেই  না। শিক্ষার্থী‌দের শ্রে‌ণিক‌ক্ষের ভিত‌রে গি‌য়ে বেত নি‌য়ে ভয় দে‌খি‌য়ে সমা‌বে‌শে অান‌তে হ‌বে না। সমা‌বে‌শের জন্য বেল বাজানোর অা‌গেই  সমা‌বেশ স্থ‌লে এ‌সে দাঁড়া‌বে।



In the assembly, we usually stand in front of the national flag. The teachers and some selected students who organizes the assembly, stand face to the flag at the designated place behind the flag. The other students of the same school stand in front of the flag facing the flag. It is also clear that if the teachers stand face to the south, the students stand to the north and the flag is in the middle. It is normal for students and teachers to exchange their eye contact in the assembly. However, in the time of the national anthem singing and hoisting of the flag, that is, in a small segment of the total time of gathering, everyone should have the eyesight to the center of the flag. Everybody should turn slightly left or right from his own place towards the flag. At this time teachers will not face the students, everyone will stand up. If there is anyone else in the place of assembly, he must stand in the course of time of national music and hoisting the flag if he has patriotism. In the meantime, all of them will stand upright except the head, hoisting the flag. Standing straight means that the two feet of ankle should be joined together and the leaves of the front should be slightly spaced like English V (V) characters. Two hands straight on both sides. The hand will be half-hearted. The fingers of the hand will be straight and down. The handpicked palm will have its side towards the outer side. The right hand should be placed right on the right hand while showing the salam. When hand lifting, open the mouth and the finger will be given salute to five fingers. At the time of bringing the hand, it will come in front and the hand will go to the previous position, after defeating it. After saluting the flag, all will stand arbitrarily and the teacher student will stand in front of the position by avoiding the position of the Kanuni. When standing on the left, the left leg will stand a little gaping. Two hands will be behind. With the right hand, left hand fingers will hold down the other four angles. One should remember that any work that starts with hand will start with the right hand. To start with the feet, it is necessary to start with the left foot. If we teach children these basic things from the beginning, patriotism can be awakened in the heart of the student. Students will not have to go inside the classroom and do not have to rush to the assembly by threatening to take the rattles. They will stand for assembly willingly.

যেভাবে গ্রুপ কমিটি গঠন ও রেজুলেশন লেখা হয়


যেভাবে গ্রুপ কমিটি গঠন ও রেজুলেশন লেখা হয়
মোহাম্মদ আবুল বাশার খান




 

বাংলাদেশের প্রতিটি সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে কাব ইউনিট গঠন ও পরিচালনা করার নির্দেশনা রয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে কোনো বিদ্যালয়ে প্রশিক্ষণপ্রাপ্ত কাব ইউনিট লিডার না থাকলে সে বিদ্যালয়ে কাব ইউনিট বা দল খোলা যায় না। আর বাংলাদেশ স্কাউটস এর জেলা ও উপজেলা পর্যায়ে অফিসগুলো থেকে ইউনিট লিডার ট্রেইনিং দেওয়া হলেও দল খোলা ও তাদের সংরক্ষিত দলিলপত্রাদি কিভাবে সংরক্ষণ করা হবে তার কোনো ব্যবহারিক ট্রেইনিং দেওয়া হয় না। ফলে কোনো কোনো বিদ্যালয়ে দল খোলে কাব কার্যক্রম চালু করা হলেও তার দলিল পত্রাদি সংরক্ষণ করা সম্ভব হয় না। আমি একজন নবদীক্ষাপ্রাপ্ত ইউনিট লিডার হিসেবে এর প্রয়োজনীয়তা অনেকদিন ধরে অনুভব করেছি। আজ আমি আমার মতো সকল নতুন ইউনিট লিডার ভাইদের জন্য লিখছি। আমার এ লেখার দ্বারা আপনাদের সামান্যতম উপকার হলেও আমার এ লেখা সার্থক হবে। কাব ইউনিট সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি কমিটি গঠন করা হয়। এই কমিটির নাম গ্রুপ কমিটি। গ্রুপ কমিটিতে ৭-১১ জন সদস্য থাকে। এখানে মোট নয়জন সদস্য নিয়ে গঠিত কমিটির বিষয়ে বলব। এরমধ্যে তিনটি পদ সংরক্ষিত এবং বাকি ছয়টি পদ নির্বাচিত। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রুপ কমিটির সভাপতি, সিনিয়র ইউনিট লিডার সম্পাদক এবং জুনিয়র ইউনিট লিডার (যদি থাকে) সহকারী সম্পাদক হিসেবে নির্ধারিত থাকেন। বাকী ছয়জন সদস্যের মধ্যে একজন হবেন কোষাদক্ষ | এবং কাব সদস্যের অভিভাবকদের মধ্যথেকে দুইজন সদস্য নির্বাচিত হবেন। কাব ইউনিটের খরচ নির্বাহে অনুদান দাতাদের মধ্যথেকে দুইজন সদস্য নির্বাচিত হবেন। অর্থাৎ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে যেমন দুইজন বিদ্যুৎসাহী থাকেন তেমনি গ্রুপ কমিটিতে দুইজন দাতা সদস্য থাকেন। দাতা সদস্য দুইজন আপেক্ষিক, এর কোনো বাধ্যবাদকতা নেই| বাকী দুইজন সদস্য বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যথেকে নির্বাচিত হন। বিদ্যালয়ের শিক্ষক দুইজনকে নির্বাচনের ক্ষেত্রে সিনিয়রিটি ও কাব কার্যক্রমের প্রতি আগ্রহীদের বিবেচনায় এনে নির্বাচন করা যেতে পারে।
সভার কার্যক্রমঃ
সিনিয়র ইউনিট লিডার- পদাধিকার বলে এ সভার সভাপতি হিসেবে এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেব, আপনাকে আসন গ্রহণ করার জন্য সভার কাজ শুরু করার অনুমতি প্রার্থনা করছি।
সভাপতি/প্রধান শিক্ষক- সভার কাজ আরম্ভ করার জন্য অনুমতি দেওয়া হল।
    সিনিয়র ইউনিট লিডার- প্রিয় সুধি, আসসালামু আলাইকুম। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ কাজে এখানে সমবেত হয়েছি। আমাদের বিদ্যালয়ে কাব কার্যক্রম একটি নতুন বিষয়। কাব হলো স্কাউট আন্দোলনের একটি শাখা যা ছয় থেকে এগারো বছর বয়সের শিশুদের নিয়ে গঠন করা হয়। আর স্কাউট আন্দোলন হলো শিশুদের হাতে কলমে শিক্ষাদানের মাধ্যমে শারীরিক, মানষিক ও নৈতিক বিকাশ সাধন করা। আর এই আন্দোলনকে চলমান ও বেগবান করতে একটি কমিটি গঠন করা প্রয়োজন। এ কমিটি দ্বারা পরিচালিত হবে বিদ্যালয়ের কাব কার্যক্রম। পদাধিকার বলে এ কমিটির সভাপতি হবেন এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সিনিয়র ইউনিট লিডার হবেন সম্পাদক এবং জুনিয়র ইউনিট লিডার হবেন সহকারী সম্পাদক। এছাড়া রয়েছে ছয়টি নির্বাচিত সদস্যপদ। এর মধ্যে দুইটি পদের জন্য নির্বাচিত হবেন কাব শিশুদের অভিভাবকদের মধ্যথেকে এবং দুইটি পদের জন্য নির্বাচিত হবেন বিদ্যুৎসাহী দাতাদের মধ্যথেকে এবং বাকী দুইটি পদে নির্বাচিত হবেন বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যথেকে। এই ছয়টি সদস্য পদ নির্বাচনের জন্য আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।
    জনৈক ব্যক্তি- সভাপতি সাহেবের অনুমতি ক্রমে আমি কিছু বলতে চাই।
    সভাপতি- আপনি বলুন।
    জনৈক ব্যক্তি- আমি আব্দুল জলিল। এ কমিটির সদস্য হিসেবে অভিভাবকদের মধ্য থেকে আব্দুল জব্বার ভাইয়ের নাম প্রস্তাব করছি।
    ২য় ব্যক্তি- আমি আজাদুল ইসলাম। এ প্রস্তাব সমর্থন করছি।
    সকলে সমস্বরে- আমরা এ প্রস্তাব সমর্থন করি।(প্রস্তাবটি গৃহীত হলো)
    ৩য় ব্যক্তি- আমি মমতাজ বেগম। এ কমিটির সদস্য হিসেবে অভিভাবকদের মধ্যথেকে রহিমা আক্তার আপার নাম প্রস্তাব করছি।
    ৪র্থ ব্যক্তি- আমি জালাল উদ্দিন। এই প্রস্তাব সমর্থন করছি।
    সকলে সমস্বরে- আমরা এ প্রস্তাব সমর্থন করি। (প্রস্তাবটি গৃহীত হলো)
এভাবে দুইজন দাতা সদস্য ও দুইজন শিক্ষক সদস্য নির্বাচিত করে পূর্ণাঙ্গ গ্রুপ কমিটি গঠন করা যায়। রেজুলেশন খাতায় উপস্থিত সকলের নিকট সভা আরম্ভ হওয়ার আগেই একটি খাতা দেওয়া হয়। এতে উপস্থিত প্রত্যেকে একের পর এক নাম ও স্বাক্ষর দেবেন। নাম ও স্বাক্ষরের নিচে সভার আলোচ্য বিষয় উল্লেখ করে কার্যবিবরণীতে সভায় গৃহিত সিদ্ধান্ত সমূহ লিপিবদ্ধ করে একটি পূর্ণাঙ্গ গ্রুপ কমিটির ছক নিম্নরূপ লিপিবদ্ধ করা যায়।

(রেজুলেশন -১)
প্রতিষ্ঠানের নামঃ ব্রাহ্মণকুশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
স্থান/ ঠিকানাঃ বিদ্যালয় অফিস কক্ষ
সময়ঃ ০১:০০ হতে ৩:০০ টা পর্যন্ত           তারিখঃ ০৭/০১/২০১৬

ক্রমিক নং
নাম
স্বাক্ষর
১
মোঃ আব্দুল জলিল

২
মোঃ মাজিদুর রহমান

৩
রকিবুর রহমান খান

৪
আব্দুস সামাদ

৫
মোঃ সোলায়মান

৬
আবুল হাসেম

৭
আজাদুল ইসলাম

৮
আব্দুল জব্বার

৯
অজিত চন্দ্র দাস

১০
অমূল্য চন্দ্র সরকার

১১
ফরহাদ

১২
ফজলুল হক

১৩
নবাব আলী

১৪
আসাদুজ্জামান

১৬
আবু সাইদ

১৭
রুহুল আমীন

১৮
রমেশ চন্দ্র শীল

১৯
রফিকুল ইসলাম

২০
রবিউল ইসলাম

২১
মমতাজ বেগম

২২
রহিমা আক্তার

২৩
মাজেদা বেগম

২৪
সমেলা বেগম

২৫
মল্লিকা আক্তার

২৬
ললিতা রানী পাল

২৭
সীমা রানী দাস

২৮
আফিয়া বেগম

২৯
ফজিলা বেগম

৩০
আনোয়ারা বেগম

৩১
ফরিদা বেগম

৩২
এবাদত হোসেন

৩৩
আব্দুল মালেক

৩৪
লিটন মিয়া

৩৫
লাল মিয়া

৩৬
জবেদ আলী


আলোচ্য বিষয়ঃ
    ১। নতুন গ্রুপ কমিটি গঠন।
    ২। বিবিধ।
         


         অদ্য ০৭/০১/২০১৬ ইং তারিখ সভাপতি মল্লিকা আক্তার সাহেবের সভাপতিত্বে সভার কাজ শুরু করা হয়।
         ১নং আলোচ্যসূচি অনুযায়ী সিনিয়র ইউনিট লিডার মোঃ আবুল বাশার খান উপস্থিত সকলের মাঝে কাব ইউনিট গঠন ও এর উদ্দেশ্য সম্পর্কে বলেন ও কাব কার্যক্রম পরিচালনার জন্য গ্রুপ কমিটি গঠনের নিয়মাবলি সকলকে অবহিত করেন। একটি ভালো গ্রুপ কমিটি গঠনের জন্য তিনি উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।
        প্রথমে সভায় উপস্থিত আব্দুল জলিল অভিভাবক সদস্য হিসেবে আব্দুল জব্বার এর নাম প্রস্তাব করেন। সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়।
তারপর সভায় উপস্থিত মমতাজ বেগম অভিভাবক সদস্য হিসেবে রহিমা আক্তার এর নাম প্রস্তাব করেন। সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়।
এবার সভায় উপস্থিত আব্দুল মালেক দাতা সদস্য হিসেবে রফিকুল ইসলাম এর নাম প্রস্তাব করেন এবং তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
এবার সভায় উপস্থিত ফজলুল হক দাতা সদস্য হিসেবে নবাব আলী এর নাম প্রস্তাব করেন এবং তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
সবশেষে কাব অনুরাগী ও সিনিয়র শিক্ষক আনোয়ারা বেগম এবং রুহুল আমীনের নাম প্রস্তাবিত হয় এবং সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়।
পূর্ণাঙ্গ কমিটির তালিকা নিন্মে দেয়া হলঃ
ক্রমিক নং
নাম
পদবী
১
মল্লিকা আক্তার
সভাপতি
২
মোঃ আবুল বাশার খান
সম্পাদক
৩
লতিতা রানী পাল
সহকারী সম্পাদক
৪
আব্দুল জব্বার
অভিভাবক সদস্য
৫
রহিমা আক্তার
অভিভাবক সদস্য
৬
রফিকুল ইসলাম
দাতা সদস্য
৭
নবাব আলী
দাতা সদস্য
৮
আনোয়ারা বেগম
শিক্ষক সদস্য
৯
রুহুল আমীন
শিক্ষক সদস্য


         অদ্যকার সভায় আর কোনো আলোচনা না থা্কায় সভাপতি সাহেব সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।

সভাপতি
গ্রুপ কমিটি

“লেখাটা ভালো লাগলে প্লিজ আমার ব্লগটি Follow করুন। যদি আপনি আপনার ডিভাইসটি দিয়ে গুগল মেইলে সাইন ইন করে থাকেন তবে Simply এই পেইজের Follow বাটনে প্রেস করলেই হবে। আর সাইন ইন করা না থাকলে Follow বাটনে প্রেস করার পর আরেকটি পেইজ আসবে যেখানে আপনার gmail ID দিয়ে সাইন ইন করলেই Follow হয়ে যাবে।”