*প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিন আমাদের সাথে * বিসিএস পরীক্ষা এর প্রস্তুতি নিন আমাদের সাথে* আনলিমিটেড টেস্ট রয়েছে আপনার জন্য এই ব্লগে * নতুন ও আপডেট তথ্য পেতে পাশের "follow/অনুসরণ" বাটনে ক্লিক করুন * নিজেকে আরো বেশি সমৃদ্ধ করুন * আপনার শিশুকে কাব কার্যক্রমের সাথে সম্পৃক্ত করুন * আপনার বাড়ি, বিদ্যালয়, অফিসের আঙ্গিনায় সবজির বাগান করুন, নিরাপদ ও বিষ মুক্ত খাদ্য গ্রহণ করুন * করোনার কমিউনিটি স্প্রেইডিং রোধে সামাজিক দূরত্ব বজায় রাখুন * অযথা পাড়া বেড়ানো, চায়ের দোকানে আড্ডা পরিহার করুন * পরিবারে অধিক সময় দেয়ার চেষ্টা করুন * ঘরে থাকুন, নিরাপদে থাকুন *

Class 7 Mathematics Chapter: 8 Solution Bangla version

 

সমান্তরাল সরলরেখা হতে জ্যামিতিক যুক্তি পদ্ধতি

৭ম শ্রেণি গণিত অনুশীলনী ৮ এর প্রশ্ন  সমাধান


১. চিত্র দেখে উত্তর নির্বাচন করঃ

 


চিত্রে, ∠PQR = 55°, ∠LRN  = 90°,  এবং PQ ∥ MR হলে, ∠MRN এর মান নিচের কোনটি? 

(ক) 35°     

(খ) 45°    

(গ) 55°      

(ঘ) 90°

উত্তরঃ ক

 

২. চিত্র দেখে উত্তর নির্বাচন করঃ

 


চিত্রে, PQ ∥ SR, PQ = PR এবং ∠PRQ = 500  হলে, ∠LRS  এর মান নিচের কোনটি?

(ক) 80°     

(খ) 75°    

(গ) 55°     

(ঘ) 50°

উত্তরঃ খ


৩. চিত্র দেখে উত্তর নির্বাচন করঃ

 

 

AB ∥ CD ∥ EF

(১) ∠x এর মান নিচের কোনটি?

(ক) 28°  

(খ) 32°   

(গ) 45°   

(ঘ) 58°

উত্তরঃ খ

(২) ∠z এর মান নিচের কোনটি?

(ক) 58°   

(খ) 103°   

(গ) 122°   

(ঘ) 148°

উত্তরঃ ঘ

(৩) নিচের কোনটি y-z এর মান?

(ক) 58°   

(খ) 77°   

(গ) 103°   

(ঘ) 122°

উত্তরঃ খ

 

নিচের চিত্রের আলোকে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।


৪. ∠PEA = কত ডিগ্রী?

(ক) 40°  

(খ) 50°   

(গ) 130°   

(ঘ) 140°

উত্তরঃ গ

 

৫. ∠EFD এর মান কত?

(ক) 30°   

(খ) 40°   

(গ) 50°   

(ঘ) 90°

উত্তরঃ গ


৬. ABC ত্রিভুজে ∠B+∠C = 90° হলে ∠A = কত ডিগ্রী?

(ক) 90°   

(খ) 110°   

(গ) 120°   

(ঘ) 160°

উত্তরঃ ক


৭. ≅ চিহ্ন দ্বারা কী বুঝায়?

(ক) সমান    

(খ) সর্বসম    

(গ) সমান্তরাল    

(ঘ) লম্ব

উত্তরঃ খ


নিন্মের তথ্যের আলোকে ৮ নং এবং ৯ নং প্রশ্নের উত্তর দাও।


৮. x = কত?

(ক) 75°   

(খ) 55°   

(গ) 50°   

(ঘ) 45°

উত্তরঃ ক


৯. x+y = কত?

(ক) 160°   

(খ) 125°   

(গ) 100°   

(ঘ) 85°

উত্তরঃ খ


১০. চিত্র দেখে উত্তর দাওঃ


চিত্রে, AB ∥ CD, ∠BPE = 60°  এবং PQ = PR.

ক. দেখাও যে 1/2∠APE = 60°

খ. ∠CQE এর মান বের কর।

গ. প্রমান কর যে, PQR একটা সমবাহু ত্রিভুজ।

সমাধানঃ

ক.

চিত্রানুসারে,

∠APE+∠BPE = 180°

বা,  ∠APE+60° = 180°  [∠BPE = 60°]

বা, ∠APE = 180° - 60°

বা, ∠APE = 120° 

বা, ∠APE/2 = 120°/2 [2 দ্বরা ভাগ করে]

বা, 1/2 ∠APE = 60° (দেখানো হলো)

খ.

চিত্রে, AB ∥ CD এবং EF তাদের ছেদক।

তাহলে, ∠APE ও ∠CQE পরস্পর অনুরুপ কোণ।

অর্থাৎ, ∠APE = ∠CQE

খ হতে পাই, ∠APE = 120°

∴∠CQE = 120°

গ.

আমরা জানি,

ত্রিভুজের দুইটি বাহু যদি পরস্পর সমান হয় তবে এদের বিপরীত কোণগুলি পরস্পর সমান হবে।

PQ = PR

∴∠PQR = ∠PRQ

এখন, ∠BPE = ∠PQR [কারন এরা পরস্পর একান্তর কোণ]

∴∠PQR = 60°

এবং, ∠PRQ = 60°

একটি ত্রিভুজের তিন কোনের সমষ্টি 180°

তাহলে, ∠QPR = 180°-60°-60° = 60°

অর্থাৎ PQR এর প্রত্যেক কোণের মান 60°

এখন, আমরা জানি, সমবাহু ত্রিভুজের প্রত্যেক কোণের মান 60° হয়।

∴PQR সমবাহু ত্রিভুজ (প্রমাণিত)।

 

No comments:

Post a Comment