*প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিন আমাদের সাথে * বিসিএস পরীক্ষা এর প্রস্তুতি নিন আমাদের সাথে* আনলিমিটেড টেস্ট রয়েছে আপনার জন্য এই ব্লগে * নতুন ও আপডেট তথ্য পেতে পাশের "follow/অনুসরণ" বাটনে ক্লিক করুন * নিজেকে আরো বেশি সমৃদ্ধ করুন * আপনার শিশুকে কাব কার্যক্রমের সাথে সম্পৃক্ত করুন * আপনার বাড়ি, বিদ্যালয়, অফিসের আঙ্গিনায় সবজির বাগান করুন, নিরাপদ ও বিষ মুক্ত খাদ্য গ্রহণ করুন * করোনার কমিউনিটি স্প্রেইডিং রোধে সামাজিক দূরত্ব বজায় রাখুন * অযথা পাড়া বেড়ানো, চায়ের দোকানে আড্ডা পরিহার করুন * পরিবারে অধিক সময় দেয়ার চেষ্টা করুন * ঘরে থাকুন, নিরাপদে থাকুন *

Class 5 Elementary Mathematics Chapter 11 (Ka) - পরিমাপ

 

পরিমাপ

অনুশীলনী ১১(ক)

১. রাজুর উচ্চতা ১.৩৫ মিটার এবং তার ভাইয়ের উচ্চতা ৯.৬ ডেসিমিটার। তাদের দুইজনের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার?

সমাধানঃ

রাজুর উচ্চতা=১.৩৫ মিটার=(১.৩৫x১০০) সেন্টিমিটার=১৩৫ সেমি।
রাজুর ভাইয়ের উচ্চতা=৯.৬ ডেসিমিটার=(৯.৬÷১০) মিটার=০.৯৬ মিটার=(০.৯৬x১০০)সেন্টিমিটার=৯৬ সেন্টিমিটার।
সুতরাং দুইজনের ওজনের পার্থক্য=(১৩৫-৯৬)সেন্টিমিটার=৩৯ সেন্টিমিটার।


২. একজন দর্জির কাছে ৩৭৫ সেন্টিমিটার সুতি কাপড় আছে এবং তিনি এ কাপড় দিয়ে ১৫টি জামা তৈরি করতে চান। তিনি প্রতিটি জামার জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন?

সমাধানঃ

১৫টি শার্টের জন্য দর্জি কাপড় ব্যবহার করেন ৩৭৫ সেন্টিমিটার
১ টি  শার্টের জন্য দর্জি কাপড় ব্যবহার করেন (৩৭৫÷১৫) সেন্টিমিটার=২৫ সেন্টিমিটার।


৩. রেজা প্রতি মিনিটে ৪৫ মিটার করে হাঁটে ও মিনা প্রতি সেকেন্ডে ৮০ সেন্টিমিটার করে হাঁটে। কে দ্রুত হাঁটে?

সমাধানঃ

আমরা জানি, ১ মিনিট=৬০ সেকেন্ড
রেজা ৬০ সেকেন্ডে হাঁটে ৪৫ মিটার
রেজা ১ সেকেন্ডে হাঁটে (৪৫÷৬০) মিটার=০.৭৫ মিটার=(০.৭৫x১০০) সেন্টিমিটার=৭৫ সেন্টিমিটার
এখন রেজা ১ সেকেন্ডে হাঁটে ৭৫ সেন্টিমিটার
        
মিনা ১ সেকেন্ডে হাঁটে ৮০ সেন্টিমিটার
৮০> ৭৫
সুতরাং মিনা দ্রুত হাঁটে।


৪. লতিফ বাজারে গিয়ে ৩.৫ কে.জি. চাল, ৮ হে.গ্রা. সবজি ও ২৪০০ গ্রাম মাংস কিনলেন। তিনি মোট কত কে.জি. বাজার করলেন?

সমাধানঃ

চাল, সবজি ও মাংস কিনলেন
=
৩.৫ কে.জি.+৮ হে.গ্রা.+২৪০০ গ্রাম
=
৩.৫ কে.জি.+(৮x১০০) গ্রাম+২৪০০ গ্রাম
=
৩.৫ কে.জি.+৮০০ গ্রাম+২৪০০ গ্রাম
=
৩.৫ কে.জি.+৩২০০ গ্রাম
=
৩.৫ কে.জি.+৩.২ কে.জি.
=
৬.৭ কে.জি.।

সুতরাং তিনি ৬.৭ কে.জি. বাজার করলেন।


৫. একটি বইয়ের ওজন ১২৪ গ্রাম হলে ৮০টি বইয়ের ওজন কত কে.জি. হবে?

সমাধানঃ

১টি বইয়ের ওজন ১২৪ গ্রাম
৮০টি বইয়ের অজন=১২৪x৮০ গ্রাম=৯৯২০ গ্রাম=(৯৯২০÷১০০০) কে.জি.=৯.৯২ কেজি।


৬. ৮ জন লকের ওজন ৪৫১.২ কে.জি.। তাদের গড় ওজন কত হেক্টোগ্রাম?

সমাধানঃ

৮ জন লোকের ওজন ৪৫১.২ কে.জি.
তাহলে গড় ওজন=(৪৫১.২÷৮)  কে.জি.=৫৬.৪ কেজি
এখন,
৫৬.৬ কেজি
=(
৫৬.৬x১০০০) গ্রাম
=
৫৬৪০০ গ্রাম
=(
৫৬৪০০÷১০০) হেক্টোগ্রাম
=
৫৬৪ হেক্টোগ্রাম।
তাদের গড় ওজন=৫৬৪ হেক্টোগ্রাম।


৭. একটি বোতলে ৭৫ সেন্টিলিটার তেল ছিল - শান্তি ওই বোতল থেকে ১৮০ মিলিলিটার তেল ব্যবহার করার পর বোতলে আর কত লিটার তেল অবশিষ্ট রয়েছে?

সমাধানঃ

বোতলে তেল আছে ৭৫ সেন্টিলিটার=(৭৫÷১০০) লিটার=০.৭৫ লিটার
শান্তি ব্যবহার করে=১৮০ মিলিলিটার=(১৮৮০÷১০০০) লিটার=০.১৮ লিটার
বোতলে তেল থাকে=(০.৭৫-০.১৮) লিটার= ০.৫৭ লিটার।


৮. একটি বোতলে আমের জুসের পরিমান ৩৫০ মিলিলিটার। ২৪টি বোতলে জুসের পরিমান কত লিটার?

সমাধানঃ

১টি বোতলে আমের জুসের পরিমান ৩৫০ মিলিলিটার
২৪ টি বোতলে আমের জুসের পরিমান (৩৫০x২৪) মিলিলিটার=৮৪০০ মিলিলিটার=(৮৪০০÷১০০০) লিটার=৮.৪ লিটার।


৯. একটি পরিবার ৮ দিনে ২০ লিটার খাবার পানি ব্যবহার করে। ওই পরিবার দৈনিক গড়ে কত ডেসিলিটার পানি ব্যবহার করে?

সমাধানঃ

পরিবারটি,
৮ দিনে খাবার পানি ব্যবহার করে ২০ লিটার
১ দিনে ব্যবহার করে (২০÷৮) লিটার= ২.৫ লিটার= (২.৫x১০) ডেসিলিটার= ২৫ ডেসিলিটার।



No comments:

Post a Comment