*প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিন আমাদের সাথে * বিসিএস পরীক্ষা এর প্রস্তুতি নিন আমাদের সাথে* আনলিমিটেড টেস্ট রয়েছে আপনার জন্য এই ব্লগে * নতুন ও আপডেট তথ্য পেতে পাশের "follow/অনুসরণ" বাটনে ক্লিক করুন * নিজেকে আরো বেশি সমৃদ্ধ করুন * আপনার শিশুকে কাব কার্যক্রমের সাথে সম্পৃক্ত করুন * আপনার বাড়ি, বিদ্যালয়, অফিসের আঙ্গিনায় সবজির বাগান করুন, নিরাপদ ও বিষ মুক্ত খাদ্য গ্রহণ করুন * করোনার কমিউনিটি স্প্রেইডিং রোধে সামাজিক দূরত্ব বজায় রাখুন * অযথা পাড়া বেড়ানো, চায়ের দোকানে আড্ডা পরিহার করুন * পরিবারে অধিক সময় দেয়ার চেষ্টা করুন * ঘরে থাকুন, নিরাপদে থাকুন *

৪র্থ শ্রেণি গণিত অথ্যায় এক : ১.১ ও ১.২ – বড় সংখ্যা ও স্থানীয় মান

 

বড় সংখ্যা ও স্থানীয় মান

৪র্থ শ্রেণি গণিত অধ্যায় ১ এর ১.১ পাঁচ অঙ্কের সংখ্যা ও ১.২ ছয়, সাত ও আট অঙ্কের সংখ্যা



১.১ পাঁচ অঙ্কের সংখ্যা 


১. নিচের সংখ্যাগুলো উচ্চস্বরে পড়, কথায় লেখ এবং উপরে দেখানো নিয়ম অনুযায়ী স্থানীয় মান নির্ণয় করঃ

(১) ২৩৫১৭  

(২) ৫০৩২৬  

(৩) ৯৩০০৫

সমাধানঃ

উচ্চস্বরে পড়াঃ

নিজে চেষ্টা কর।

কথায় লেখাঃ

(১) ২৩৫১৭ - তেইশ হাজার পাঁচশত সতের।

(২) ৫০৩২৬ - পঞ্চাশ হাজার তিনশত ছাব্বিশ।

(৩) ৯৩০০৫ - তিরানব্বই হাজার পাঁচ।

স্থানীয় মান নির্ণয়ঃ

(১)
২৩৫১৭
। । । । ।_ ৭ একক _  ৭        
। । । ।__ ১ দশক __ ১০
। । ।__৫ শতক __ ৫০০                  
। ।__৩ হাজার _                        _৩০০০
।__২ অযুত  __ । ৩২ হাজার । _ ২০০০০০

(২)           
৫০৩২৬        
। । । । ।___ ৬ একক__৬          
। । । ।__ ২ দশক __২০
। । ।___৩ শতক __৩০০                  
। ।__ ০ হাজার __                        _০
।___ ৫ অযুত  __। ৫০ হাজার ।_৫০০০০০

(৩) 
৯৩০০৫        
। । । । ।__ ৫ একক___৫           
। । । ।___০ দশক ___০
। । ।____০ শতক ___০            
। ।__৩ হাজার _                       _৩০০০
।___ ৯ অযুত  _।৯৩ হাজার । _ ৯০০০০০

২. অঙ্কে লিখঃ

(১) সাতান্ন হাজার তিনশত তেষট্টি

(২) ত্রিশ হাজার ছয়শত পাঁচ

(৩) ছিয়াশি হাজার দুই

(৪) ৪ টি দশ হাজার ও ৯ টি এক হাজার দ্বারা গঠিত সংখ্যা

(৫) ৬ টি দশ হাজার, ৭ টি এক হাজার ও ৫ টি দশ দ্বারা গঠিত সংখ্যা

সমাধানঃ

(১) ৫৭৩৬৩

(২) ৩০৬০৫

(৩) ৮৬০০২

(৪)  ৪টি দশ হাজার=৪╳১০০০০ = ৪০০০০
       ৯টি এক হাজার=৯╳১০০০ =   ৯০০০
      ∵ গঠিত সংখ্যা =       ৪৯০০০ (যোগ করে)
(৫)  ৬টি দশ হাজার =৬╳১০০০০=৬০০০০
      ৭টি এক হাজার =৭╳১০০০=৭০০০
      ৫টি দশ =৫╳১০=          ৫০
      ∵ গঠিত সংখ্যা = ৬৭০৫০ (যোগ করে)

 

১.২ ছয়, সাত ও আট অঙ্কের সংখ্যা


১. সংখ্যাগুলো উচ্চস্বরে পড়, কথায় লেখ ও স্থানীয় মান নির্ণয় কর।

(১) ৮৯৪৩১২  

(২) ৩৬০৫১৮ 

(৩) ৭৩০০৮৪ 

(৪) ২৪৬৩৭৫১

সমাধানঃ

উচ্চস্বরে পড়াঃ

নিজে নিজে উচ্চস্বরে পড়

কথায় লেখাঃ

(১) আট লক্ষ চুরানব্বই হাজার তিনশত বারো।

(২) তিন লক্ষ ষাট হাজার পাঁচশত আঠারো।

(৩) সাত লক্ষ ত্রিশ হাজার চুরাশি

(৪) চব্বিশ লক্ষ তেষট্টি হাজার সাতশত একান্ন

স্থানীয় মান নির্নয়ঃ


(১) ৮৯৪৩১২ 

৮৯৪৩১২  
। । । । । ।__২ একক___২
। । । । ।__১ দশক___১০
। । । ।___৩ শতক___৩০০
। । ।__৪ হাজার __                       __৪০০০
। ।___৯ অযুত  __। ৯৪ হাজার ।__৯০০০০
।____৮ লক্ষ___৮০০০০০

(২) ৩৬০৫১৮

৩৬০৫১৮  
। । । । । ।__৮ একক___৮
। । । । ।__১ দশক___১০
। । । ।___৫ শতক___৫০০
। । ।___০ হাজার __                         __ ০
। ।____৬ অযুত  __। ৬০ হাজার । __৬০০০০
।_____৩ লক্ষ____৩০০০০০

(৩)৭৩০০৮৪

৭৩০০৮৪  
। । । । । ।__৪ একক__৪
। । । । ।__ ৮ দশক__৮০
। । । ।___০ শতক___০
। । ।__০ হাজার __                        __০
। ।___৩ অযুত  __। ৩০ হাজার । __৩০০০০
।__৭ লক্ষ____৭০০০০০

(৪) ২৪৬৩৭৫১

২৪৬৩৭৫১         
। । । । । । ।_১ একক___১
। । । । । ।_৫ দশক___৫০
। । । । ।__৭ শতক___৭০০
। । । ।__৩ হাজার __                         _৩০০০
। । ।___৬ অযুত  __। ৬৩ হাজার ।  _৬০০০০
। ।__৪ লক্ষ  _                    _৪০০০০০
।___২ নিযুত_। ২৪ লক্ষ ।_২০০০০০০

২. উচ্চস্বরে পড়, কথায় লেখ ও উপরের নিয়ম অনুযায়ী স্থানীয় মান নির্ণয় করঃ

(১) ৪১২৩৪৭৬   

(২) ৬৮৭১০৩৫  

(৩) ৫৬০৯৩২০ 

(৪) ১১১১১১১

সমাধানঃ

উচ্চস্বরে পড়াঃ

শিক্ষকের সহায়তায় নিজে চেষ্টা কর।

কথায় লেখাঃ

(১) একচল্লিশ লক্ষ তেইশ হাজার চারশত ছিয়াত্তর

(২) আটষাট্টি লক্ষ একাত্তর হাজার পঁঅয়ত্রিশ

(৩) ছাপান্ন লক্ষ নয় হাজার তিনশত বিশ

(৪) এগারো লক্ষ এগারো হাজার একশত এগারো

স্থানীয় মান নির্ণয়ঃ

(১) ৪১২৩৪৭৬

৪১২৩৪৭৬        
। । । । । । ।_৬ একক_৬
। । । । । ।__৭ দশক__৭০
। । । । ।___৪ শতক__৪০০
। । । ।_৩ হাজার_                        _৩০০০
। । ।__২ অযুত__। ২৩ হাজার । __২০০০০
। ।__১ লক্ষ___                    __১০০০০০
।___৪ নিযুত__। ৪১ লক্ষ । __৪০০০০০০

(২) ৬৮৭১০৩৫

৬৮৭১০৩৫        
। । । । । । ।_৫ একক_৫
। । । । । ।__৩ দশক_৩০
। । । । ।__০ শতক__০
। । । ।_১ হাজার__                    _১০০০
। । ।__৭ অযুত__। ৭১ হাজার । _৭০০০০
। ।___৮ লক্ষ___                     _৮০০০০০
।____৬ নিযুত__। ৬৮ লক্ষ ।_ ৬০০০০০০

(৩) ৫৬০৯৩২০

৫৬০৯৩২০         
। । । । । । ।_০ একক__০
। । । । । ।__২ দশক__২০
। । । । ।___৩ শতক__৩০০
। । । ।____৯ হাজার__৯০০০
। । ।______০ অযুত___০
। ।__৬ লক্ষ__                     _৬০০০০০
।__৫ নিযুত__। ৫৬ লক্ষ । _৫০০০০০০

(৪) ১১১১১১১

১১১১১১১         
।।।।।।।_১ একক__১
।।।।।।__১ দশক__১০
।।।।।_১ শতক___১০০
।।।।__১ হাজার__                     _১০০০
।।।__১ অযুত  __। ১১ হাজার । _১০০০০
।।__১ লক্ষ__                 _১০০০০০
।__১ নিযুত_। ১১ লক্ষ ।_১০০০০০০

৩. সংখ্যায় লেখঃ

(১) পাঁচ লক্ষ তিয়াত্তর হাজার ছয়শত চৌত্রিশ

(২) একত্রিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার নয়শত ছত্রিশ

(৩) নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শত নিরানব্বই

(৪) ৭ টি লক্ষ ও ৩ টি দশ হাজার দ্বারা গঠিত সংখ্যা

(৫) ৪টি দশ লক্ষ, ৮টি হাজার এবং  টি শত দ্বারা গঠিত সংখ্যা       

সমাধানঃ

(১) ৫৭৩৬৩৪

(২) ৩১৪৫৯৩৬

(৩) ৯৯৯৯৯৯৯

(৪) ৭টি লক্ষ=৭╳১০০০০০=৭০০০০০০
    ৩টি দশ হাজার=৩╳১০০০০=৩০০০০
    ∵ গঠিত সংখ্যা = ৭৩০০০০ (যোগ করে)
(৫) ৪টি দশ লক্ষ=৪╳১০০০০০০=৪০০০০০০
     ৮টি হাজার=৮╳১০০০=          ৮০০০০
         ৩টি শত=৩╳১০০=               ৩০০
         ∵ গঠিত সংখ্যা =        ৪০৮০৩০০ ( যোগ করে)
 

৪.১. উচ্চস্বরে পড়, কথায় লেখ ও উপরের নিয়ম অনুযায়ী সংখ্যাগুলোর স্থানীয় মান নির্ণয় করঃ

(১) ১৯৫৮৪৯৭২ 

(২) ২৫০০৭০২৪

সমাধানঃ

উচ্চস্বরে পড়াঃ

নিজে চেষ্টা কর।

কথায় লেখাঃ

(১) এক কোটি পঁচানব্বই লক্ষ চুরাশি হাজার নয়শত বাহাত্তর

(২) দুই কোটি  পঞ্চাশ লক্ষ সাত হাজার চব্বিশ

স্থানীয় মান নির্ণয়ঃ

(১) ১৯৫৮৪৯৭২

১৯৫৮৪৯৭২
। । । । । । । ।__২ একক__২
। । । । । । ।_ ৭ দশক__৭০
। । । । । ।___৯ শতক__৯০০
। । । । ।_৪ হাজার__                        __৪০০০
। । । ।__৮ অযুত__। ৮৪ হাজার ।__৮০০০০
। । ।_৫ লক্ষ___                      __৫০০০০০
। ।__৯ নিযুত __। ৯৫ লক্ষ । __ ৯০০০০০০
।____________১ কোটি __১০০০০০০০

(২) ২৫০০৭০২৪

২৫০০৭০২৪
। । । । । । । ।___৪ একক___৪
। । । । । । ।___২ দশক__২০
। । । । । ।___০ শতক___০
। । । । ।____৭ হাজার__৭০০০
। । । ।_____০ অযুত__০
। । ।_০ লক্ষ___                     _০
। ।___৫ নিযুত_। ৫০ লক্ষ । _৫০০০০০০
।_________২ কোটি __২০০০০০০০

৪. ২. অংকে লেখঃ

(১) এক-কোটি বারো-লক্ষ তেরো-হাজার ছয়শত-আঠারো

(২) দুই-কোটি দুই-লক্ষ দুই-হাজার দুই

সমাধানঃ

(১) ১১২১৩৬১৮

(২) ২০২০২০০২


৫. সংখ্যার মাঝে সঠিক জায়গায় কমা বসাও এবং উচ্চস্বরে পড়ঃ

(১) ৯৮৭৮৪৬৮৯ 

(২) ৬৮২৫৭১২ 

(৩) ১৩০৪০৫ 

(৪) ৭০০০৪ 

(৫) ২১৭১ 

(৬) ৪৪৪৪৪৪৪৪

সমাধানঃ

সঠিক জায়গায় কমা বসানোঃ

(১) ৯,৮৭,৮৪,৬৮৯

(২) ৬৮,২৫,৭১২

(৩) ১,৩০,৪০৫

(৪) ৭০,০০৪

(৫) ২,১৭১

(৬) ৪,৪৪,৪৪,৪৪৪

উচ্চস্বরে পড়াঃ

নিজে নিজে পড়।

No comments:

Post a Comment