HSC English 2nd paper Prepositions Part 1

English 2nd Paper: Prepositions

The Overview

প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটি অনেকটা ০১ নং প্রশ্নের অনুরূপ। শুধু পার্থক্য হলো, এখানে শূন্যস্থানগুলো preposition ব্যবহার করে উত্তর করতে হবে। এখানে মোট ১০টি শূন্যস্থান থাকবে। প্রতিটি শূন্যস্থানের জন্য ০.৫ নম্বর করে মোট ০৫ নম্বর বরাদ্দ থাকবে। পুরো প্যাসেজটি খাতায় লেখার প্রয়োজন নেই। শুধু প্রশ্ন নং ও উত্তর লিখতে হবে।

Essential Insights

Preposition থেকে সাধারণত ৩ ধরনের প্রশ্ন আসে। যথা:

  • (i) Use of prepositions based on meaning
  • (ii) Appropriate preposition
  • (iii) Prepositional Phrase থেকেও মাঝেমধ্যে প্রশ্ন করা হয়।

Meaning অনুযায়ী আসা Preposition গুলোতে ভালো করার জন্য বিভক্তির ব্যবহার এবং বাক্যের বঙ্গানুবাদ করা শিখতে হবে এবং Appropriate preposition গুলো লিখে লিখে মুখস্থ করতে হবে।

Prepositions Based on Meaning

চলো Prepositions Based on Meaning সম্পর্কে বিস্তারিত আলোচনা শুরু করা যাক:

বিভক্তি Preposition Example
কর্তায় প্রথমা no preposition Rifat is a student. (No preposition)
কর্মে দ্বিতীয়া
(কে, রে, প্রতি, দিকে)
to (i) We're going to town (শহরের দিকে) on the bus.
(ii) Send the message to Manik. (মানিককে/কে বার্তাটি পাঠাও)
(iii) Allah is kind/good to us. (আল্লাহ আমাদের প্রতি সদয়)
করণে তৃতীয়া
(দ্বারা, দিয়ে, কর্তৃক)
by (doer),
with (instrument)
(i) I finally killed the fly with a rolled up newspaper. (অবশেষে আমি মোড়ানো/ভাজকৃত সংবাদপত্র দ্বারা মাছিটি মারলাম)
(ii) The bear was killed by a man with a gun.
চতুর্থী (নিমিত্তে/জন্য) for (i) I waited for her. (আমি তার জন্য অপেক্ষা করেছিলাম)
(ii) I am sorry for getting angry with you yesterday.
অপাদানে পঞ্চমী
(হতে/থেকে, চেয়ে)
from, than (i) Rahim has not yet come back from the bazar.
(ii) He knows more than here.
সম্বন্ধে ষষ্ঠী (র, এর) of None of this money is mine. (এই টাকার কিছুই আমার নয়।)
অধিকরণে সপ্তমী
(এ, য়, তে)
in, at (i) I live at Chapra (চাপড়া) in Satkhira. (সাতক্ষীরাতে)
(ii) I do not drive in the fog (কুয়াশায়)/in the rain. (বৃষ্টিতে)

At ও In এর মধ্যে পার্থক্য:

At In
(i) ছোট স্থানের পূর্বে at বসে। যেমন:
at home/ at school/ at the bus stop/stopage/ at a hotel/ at Chalkgowri (small village)/ at Meherpur (town)
(i) বড় স্থানের পূর্বে in বসে। যেমন:
in Rajshahi (city)/ in Dhaka/ in New York/ in Naogaon (district)/ in Asia (continent)/ in Europe/ in a country/ in a forest/ in a desert
(ii) নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন:
You can meet me at 7 o' clock/ at 6 p.m./ at 4 a.m./ at six/ at breakfast/(time)/ at dawn/ at noon/ at the time/ at the moment/ at the weekend/ at Eid
(ii) অনির্দিষ্ট ব্যাপক সময়ের ক্ষেত্রে in বসে। যেমন:
You can meet me in the morning/ in the afternoon/ in the evening/ in the next few days/ in the next summer holidays/ in Spring/ in April/ in 1971 (মাসের নাম এবং সালের পূর্বে in বসে)
Note: Single day বা একক দিন ও তারিখের পূর্বে on বসে। যেমন:
On Monday, on that day, on Friday morning/afternoon, on the evening of the 7th March, on 26th March, on 15 August.

Uses of Some More Prepositions

About

  • 01. 'কোনো কিছু সম্পর্কে বা বিষয়ে' বোঝাতে about বসে। যেমন: The old man told him about his last journey on the sea. [JB'25]
  • 02. 'প্রায়' বোঝাতে 'about' বসে। যেমন: The total population of Bangladesh is about 18 crore.

With

  • 01. কারো সঙ্গী হওয়া বোঝাতে with বসে। যেমন: She lives with her parents. [BB'25]
  • 02. কোনো বস্তু দ্বারা কাজ সম্পন্ন হওয়া বোঝালে with বসে। যেমন: He killed the snake with a stick.
  • 03. কোনো কিছু include (অন্তর্ভুক্ত) থাকা অর্থে with বসে। যেমন: The earth is possible only for man with his thinking power.

By

  • 01. 'ব্যক্তি বা বস্তুর পাশে, কাছে বা নিকটে' বুঝতে by বসে। যেমন:
    (i) He sat by me. (সে আমার পাশে বসলো)  |  (ii) Our house is by the river. (আমাদের বাড়ি নদীর পাশে)
  • 02. 'অনুসারে' বোঝাতে by ব্যবহৃত হয়। তাই 'আড়ি ঘড়িতে' বা 'ঘড়িতে বোঝাতে' by watch ব্যবহৃত হয়। যেমন: What is the time by your watch? [তোমার ঘড়িতে (ঘড়ি অনুসারে) কয়টা বাজে?]
  • 03. 'যোগাযোগের মাধ্যম' বোঝাতে telephone, phone, fax, email, letter, post ইত্যাদির পূর্বে by বসে। যেমন: We do business/take order by phone (over the phone/on the phone).
  • 04. 'যাতায়াতের মাধ্যম' বোঝাতে বা গমনার্থে by বসে। যেমন:
    We can go there by land (স্থল পথে), by air (আকাশ পথে), by water (নৌপথে), by bike /taxi /car/ bus/ train/ boat/ ferry/ launch/ steamer ইত্যাদি।
  • 05. ব্যক্তি দ্বারা কোনো কাজ সম্পন্ন করলে তার পূর্বে by বসে। যেমন: He was raised in part by foster parents and missed a father's caring love. [SB'25]
Note: বস্তু দ্বারা কাজ সম্পন্ন হলে with বসে। যেমন: He killed the snake with a stick.

On

  • 01. স্পর্শ অবস্থায় উপরে বা সংস্পর্শ বোঝাতে on বসে। যেমন: The old grey bearded sailor sat on a stone outside the church. [BB'19]
  • 02. নির্দিষ্ট দিন বা বারের নামের পূর্বে on বসে। যেমন: I went to meet him on last Monday.
  • 03. নির্দিষ্ট তারিখ বোঝাতে on বসে। যেমন: I was born on 2 March in 1989.
  • 04. সদস্য বোঝাতে on বসে। যেমন: There is no woman on the committee.
  • 05. কোনো কিছু সম্বন্ধে অর্থে on বসে। যেমন: This is a book on pregnancy.
  • 06. মাধ্যম বা যন্ত্র অর্থে on বসে। যেমন: We heard the news on TV/on computer/on the radio/on the phone etc.
  • 07. ভ্রমণের কোনো উপায় বোঝাতে on বসে। যেমন: We travelled there on foot/on trains/on the train/on horseback etc.

Under

  • 01. কোনো কিছুর নিচে বা নিম্নস্থানে অর্থে under ব্যবহৃত হয়। যেমন:
    (i) He hid under the bed. (সে বিছানার নিচে লুকালো)  |  (ii) He put the thermometer under my tongue.  |  (iii) They live under the same roof. (একই ছাদের নিচে)
  • 02. কোনো কিছু অনুসারে (according to something) অর্থে under ব্যবহৃত হয়। যেমন: The accused was arrested under the warrant of the court. (আদালতের গ্রেপ্তারি পরোয়ানা অনুসারে)
  • 03. কোনো ব্যক্তি/প্রতিষ্ঠান/বাহিনীর নিয়ন্ত্রণে (controlled/governed by) অর্থে under ব্যবহৃত হয়। যেমন:
    (i) The country is under martial law/military rule.  |  (ii) He is a clear speaker with good, strong and pleasing voice which is under his control. [MB'22]
  • 04. প্রক্রিয়াধীন অর্থে under ব্যবহৃত হয়। যেমন:
    (i) The building is under construction.  |  (ii) The suspects is under trial (বিচারাধীন)/under consideration (বিবেচনাধীন) etc.

Along

কোনো স্থানের দূরত্ব বরাবর পাশ দিয়ে বা ধার দিয়ে (কোনো কিছুর একপাশে) বোঝাতে along ব্যবহৃত হয়। যেমন:

  • (i) I walked slowly along the road.
  • (ii) I looked along the shelves for the book I needed.

Across

  • 01. কোনো কিছুর এক পাশ থেকে অন্য পাশে যাওয়া, যেমন রাস্তা/নদী/মাঠ পার হওয়া বোঝাতে across ব্যবহৃত হয়। যেমন:
    (i) He swam across the river. (সে সাঁতার দিয়ে নদী পার হলো)  |  (ii) Because camels do not store water, fat helps produce water when camel move across the dry desert. [DB'22]
  • 02. এক পাশ থেকে অন্য পাশে বোঝাতে। যেমন:
    (i) They are building a new bridge across the river.  |  (ii) I drew a line across the page.  |  (iii) A grin spread across her face.
  • 03. ওপারে বোঝাতে। যেমন: The bank is just across the road/street. (ব্যাংকটি রাস্তার ঠিক ওপারে)
  • 04. কোনো স্থানের সর্বত্র জুড়ে বোঝাতে। যেমন: English is spoken across the world. (সারা বিশ্বে ইংরেজি বলা হয়)

Through/Towards

  • 01. কোনো কিছুর ভেতর দিয়ে বা এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বোঝাতে through ব্যবহৃত হয়। যেমন: The Bay of Bengal through the river Dhaleswari. [RB'17]
  • 02. দিকে/অভিমুখে/পানে বোঝাতে towards ব্যবহৃত হয়। যেমন: She stood up and walked towards him.

Up/Down

  • 01. কোনো কিছুর উপরের দিকে বোঝাতে up বসে। যেমন: (i) He climbed up the stairs.  |  (ii) He ran up the ladder.
  • 02. উপর থেকে নিচের দিকে বোঝাতে down ব্যবহৃত হয়। যেমন: Tears ran down her cheeks.

Inside

কোনো কিছুর ভিতরে/মধ্যে বোঝাতে inside ব্যবহৃত হয়। যেমন: She opened her closet and looked inside. [SB'19]

Beyond

কোনো সীমার বাইরে (outside of a stated limit) অর্থে beyond ব্যবহৃত হয়। Beyond যেভাবে ব্যবহৃত হয়: Beyond one's means/capacity/ reach- কারো সামর্থ্যের/ নাগালের বাইরে (বিপরীত: within reach-নাগালের মধ্যে)। যেমন: People all over the world are virtually connected with one another beyond the borders. [CB'24]

Except/Without/But

  • 01. ব্যতীত/ছাড়া, বাদে (apart from, not including) অর্থে except/but ব্যবহৃত হয়। যেমন:
    (i) They all came but Sadia. (সাদিয়া বাদে/ছাড়া সবাই এসেছিল)  |  (ii) We work every day except Friday.
  • 02. না হলে/না করে (not having, not doing), ছাড়া/বিনা/অভাব/না থাকলে (lacking) অর্থে without ব্যবহৃত হয়। যেমন:
    (i) They spent two days without food.  |  (ii) In fact, it is a form without self-sacrifice which our society cannot progress. [DB'25]

Diagram on use of some prepositions

প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বোঝার সুবিধার্থে আমরা এখানে Diagram on use of some prepositions সংযোজন করেছি:

Preposition & Direction Explanation
To (→ inside/target) কোনো দিকে গতিশীল অবস্থা
From (← away from inside) কোনো স্থান হতে/থেকে গতিশীল অবস্থা (To এর বিপরীত)
Through (→ across inside) ভিতর দিয়ে অতিক্রম করা
Into (→ entering inside) বাইরে থেকে ভিতরের দিকে গতিশীল অবস্থা
Out of (→ exiting outside) ভিতর থেকে বাইরের দিকে গতিশীল অবস্থা
In (inside) ভিতরে স্থিতাবস্থা
Outside (outside) বাইরে স্থিতাবস্থা
On (touching top) তল স্পর্শ করে উপরে অবস্থান
Over (arcing above) তল স্পর্শ না করে উপরে গতিশীল অবস্থা
Above (above, over) তল স্পর্শ না করে উপরে স্থির অবস্থা
Under (below, under) তল স্পর্শ না করে অবিচ্ছিন্নভাবে নিচে অবস্থান
Below (below, under) তল স্পর্শ না করে বিচ্ছিন্নভাবে নিচে অবস্থান
Out (outside) সীমার বাইরে অবস্থান

Some Special Rules

  • 01. দিন বা তারিখের পূর্বে on, মাস বা বছরের পূর্বে in এবং নির্দিষ্ট সময়ের পূর্বে at বসে। যেমন: I met her at 4 o'clock on October 5 in 2019.
  • 02. Morning, Evening, Afternoon এর পূর্বে in বসে এবং Dawn, Noon, Dusk এবং Night এর পূর্বে at বসে। যেমন: at dawn, at night, in the morning, in the afternoon ইত্যাদি।
Note: সময়ের পূর্বে in বসলে তা বসে, কিন্তু at বসলে the বসে না।
  • 03. Exact সময়ের পূর্বে at, ব্যাপক সময়ের পূর্বে in এবং কোনো সময়ের আগের যেকোনো সময় বোঝাতে by বসে। যেমন:
    (i) The exam will start at 9 am. (Exact ৯টায় পরীক্ষা শুরু হবে।)  |  (ii) He will come in a month. (এক মাসের একটু আগে বা একটু পরেও আসতে পারে।)  |  (iii) Submit the assignment by 5 o'clock. (৫টা বাজার আগে যেকোনো সময়ে Assignment জমা দেয়া যাবে।)
  • 04. কোনো কিছুর বিরুদ্ধে, প্রতিকূলে, পরিবর্তে বোঝাতে against বসে। যেমন: I stood against the proposal.
  • 05. (a) কোনো কিছুর সামনে বোঝাতে before বসে। যেমন: He stood before me.
    (b) সময়ের পূর্বে বোঝাতে before বসে। যেমন: I want to complete the task before my dinner.

Prepositional Phrase

বিগত বছরগুলোতে আসা কিছু গুরুত্বপূর্ণ Prepositional Phrase হলো:

Prepositional Phrase অর্থ
in accordance withকোনো কিছু অনুসারে
on vacationছুটিতে
with the help ofসাহায্যে
in respect ofবিষয়ে/সামান্যার্থে
on the verge ofপ্রান্তে
in terms ofশর্ত অনুযায়ী
in front ofসামনে
by means ofমাধ্যমে
on behalf of/in favor ofপক্ষে/কারো হয়ে
Prepositional Phrase অর্থ
for the sake ofস্বার্থে
with a view to/in order toলক্ষ্যে/উদ্দেশ্যে
at the time ofসময়কালে
on the way toপথে
in contrast to/withবিপরীতে
in consistence withসামঞ্জস্য রেখে
by dint ofবলে/কারণে
in spite ofসত্ত্বেও
in search ofখোঁজে/সন্ধানে

বিগত বছরগুলোতে বোর্ড পরীক্ষায় আসা Appropriate Preposition (2025)

  • 01. Endowed + with = ভূষিত
  • 02. Bring + on = আনয়ন করা/সামনে আনা
  • 03. Measured + in = পরিমাপ করা
  • 04. Measured + by = মূল্যায়িত হওয়া
  • 05. Escape + from = রক্ষা পাওয়া
  • 06. Lie + on/into = শুয়ে পড়া/শুয়ে থাকা
  • 07. Mourn + for = শোক করা
  • 08. Draw + from = আহরণ করা
  • 09. Add + to = যুক্ত করা
  • 10. Dedicate + to = উৎসর্গ করা
  • 11. Lay + down = শয়ানো
  • 12. Fight + against = লড়াই করা
  • 13. Retreated + from = পিছু হটা/সরে আসা
  • 14. Swooped + upon = হঠাৎ করে আক্রমণ করা
  • 15. End + in = কোনো নির্দিষ্ট অবস্থায় শেষ হওয়া
  • 16. Regarded + as = বিবেচনা করা
  • 17. All + around = চারপাশে/সর্বত্র
  • 18. Born + into = কোনো অবস্থা/পরিবেশে জন্ম নেওয়া
  • 19. Born + in = কোনো সময় বা স্থানে জন্ম নেওয়া
  • 20. Beset + by = সমস্যা দ্বারা আক্রান্ত হওয়া
  • 21. Refer + to = উল্লেখ করা
  • 22. Fond + of = কোনো ব্যক্তি বা জিনিসের প্রতি আগ্রহ থাকা
  • 23. Good + at = কোনো কিছুতে ভালো হওয়া
  • 24. Look + for = খোঁজ করা
  • 25. Absorbed + in = কোনো কিছুতে পুরোপুরি মনোযোগ নিবদ্ধ করা

2024

  • 01. Careful + about = যত্নবান
  • 02. Bring + about = ঘটানো
  • 03. Contribute + to = অবদান রাখা
  • 04. Provide + with = সরবরাহ করা
  • 05. Beset + with = বেষ্টন করা/আক্রান্ত হওয়া
  • 06. Lack + of = ঘাটতি
  • 07. Responsible + for = দায়ী
  • 08. Derive + from = উদ্ভূত হওয়া
  • 09. Passion + for = গভীর আগ্রহ
  • 10. Vulnerable + to = দুর্বল
  • 11. Connect + with = সংযুক্ত হওয়া
  • 12. Addicted + to = আসক্ত
  • 13. Aloof + from = নির্লিপ্ত থাকা
  • 14. Lag + behind = পিছিয়ে পড়া
  • 15. Known + to = পরিচিত
  • 16. Die + for = মারা যাওয়া (দেশের জন্য)
  • 17. Sink + into = ডুবে যাওয়া
  • 18. Look + at = তাকানো

2023

  • 01. Accustomed + to = অভ্যস্ত
  • 02. Averse + to = বিমুখ
  • 03. Cling + to = লেগে থাকা
  • 04. Used + to = অভ্যস্ত
  • 05. Doubtful + about = সন্দিহান (ঘটনা, সিদ্ধান্ত, পরিস্থিতি)
  • 06. Doubtful + of = সন্দিহান (ব্যক্তি/বস্তুর ক্ষমতা, সততা)
  • 07. Belong + to = অন্তর্ভুক্ত হওয়া/ থাকা
  • 08. Pity + on = কৃপা হওয়া
  • 09. Relieve + of = মুক্ত হওয়া
  • 10. Carry + out = সম্পন্ন করা
  • 11. Rely + on = নির্ভর করা
  • 12. Hindrance + to = প্রতিবন্ধকতা
  • 13. Stand + against = বিরোধিতা করা
  • 14. Indulge + in = মগ্ন থাকা
  • 15. Aware + of = সচেতন
  • 16. Give + up = ত্যাগ করা
  • 17. Devoid + of = বর্জিত
  • 18. Stick + to = লেগে থাকা

2022

  • 01. Useful + to = উপকারী
  • 02. Suffer + from = ভোগা
  • 03. Abide + by = মেনে চলা
  • 04. Occur + in = ঘটা
  • 05. Proportion + to = অনুপাতে
  • 06. Dependent + on = নির্ভরশীল
  • 07. Share + with = ভাগাভাগি করা
  • 08. Effect + on = প্রভাব
  • 09. Based + on = ভিত্তিতে
  • 10. Preside + over = সভাপতিত্ব করা
  • 11. Read + out = পড়ে শোনানো
  • 12. Attentive + to = মনোযোগী
  • 13. Hanker + after = লালায়িত হওয়া
  • 14. Marry + off = বিয়ে দিয়ে দেওয়া
  • 15. Pertain + to = সংশ্লিষ্ট
  • 16. Related + to = সম্পর্কযুক্ত
  • 17. Confine + in = আবদ্ধ হওয়া

2019

  • 01. Deprive + of = বঞ্চিত হওয়া
  • 02. Long + for = প্রত্যাশা করা
  • 03. Lead + to = পরিচালিত করা
  • 04. Satisfy + with = তুষ্ট হওয়া
  • 05. Depend + on = নির্ভর করা
  • 06. Prepare + for = প্রস্তুত হওয়া
  • 07. Burst + into = কান্নায় ভেঙে পড়া
  • 08. Burst + out = খুশিতে ফেটে পড়া
  • 09. Fill + with = পূর্ণ হওয়া
  • 10. Die + in = মারা যাওয়া (কোনো পরিস্থিতির মধ্যে)
  • 11. Form + of = গঠন/গঠিত হওয়া
  • 12. Wonder + at = বিস্মিত হওয়া
  • 13. Point + to = নির্দিষ্ট দিকে ইঙ্গিত করা
  • 14. Away + from = দূরে থাকা
  • 15. Appreciation + of = কোনো কিছুর মূল্যায়ন
  • 16. Inherent + in = অন্তর্নিহিত/সহজাত
  • 17. Attach + to = লেগে থাকা/ সংবেদনশীল হওয়া
  • 18. Noted + for = কোনো কিছুর জন্য উল্লেখযোগ্য
  • 19. Different + from = কোনো কিছু থেকে ভিন্ন
  • 20. Worthy + of = যোগ্য
  • 21. Unaware + of = অসচেতন
  • 22. Look + down + upon = হেয় করা
  • 23. Look + into = তদন্ত করা
  • 24. Opposite + to = বিপরীতে
  • 25. Listen + to = শোনা

2018

  • 01. Associated + with = কোনো কিছুর সাথে যুক্ত
  • 02. Communication + with = কারো সাথে যোগাযোগ স্থাপন
  • 03. Teeming + with = পূর্ণ থাকা
  • 04. Prejudicial + to/against = বিরূপ প্রভাব ফেলা/ক্ষতি সাধন করা

2017

  • 01. Matter + of = বিষয়
  • 02. Contribution + to = কোনো কিছুর প্রতি অবদান
  • 03. Include + in = অন্তর্ভুক্ত করা
  • 04. Member + of = কোনো শ্রেণী/প্রতিষ্ঠানের সদস্য
  • 05. Surrender + to = কারো কাছে আত্মসমর্পণ
  • 06. Live + in/at = কোনো স্থানে বসবাস করা
  • 07. Die + during = কোনো নির্দিষ্ট পরিসরে মারা যাওয়া
  • 08. Care + for = আগ্রহ করা
  • 09. A good deal + of = যথেষ্ট প্রচুর
  • 10. Select + for = কোনো কিছুর জন্য নির্বাচিত করা
  • 11. Get + into = প্রবেশ করা/অংশগ্রহণ করা
  • 12. Caught sight + of = নজরে পড়া
  • 13. Talk + to = কারো সাথে কথা বলা
  • 14. Intimacy + with = কারো সাথে ঘনিষ্ঠ হওয়া
  • 15. Separate + from = কোনো কিছু থেকে বিচ্ছিন্ন হওয়া
  • 16. Completion + of = পূর্ণতা
  • 17. Reason + for = কোনো কিছুর কারণ
  • 18. Ignorant + of = কোনো বিষয়ে অজ্ঞ
  • 19. Sphere + for = ক্ষেত্র
  • 20. Going + through = কোনো নির্দিষ্ট সময় দিয়ে যাওয়া
  • 21. Flow + into = প্রবাহিত হওয়া/মিশে যাওয়া
  • 22. Link + through = কোনো কিছুর সাথে যুক্ত করা

2016

  • 01. Necessary + for = কোনো কিছুর জন্য প্রয়োজন
  • 02. Result + from = কোনো ফলাফল/পরিস্থিতি (কোনো কারণ বা উৎস থেকে উদ্ভূত হওয়া)
  • 03. Result + in = ফলাফল হওয়া বা ঘটানো
  • 04. Move + to = অগ্রসর হওয়া
  • 05. Admitted + into = ভর্তি হওয়া/কোনো কিছুতে জড়িত হওয়া
  • 06. Adjusted + to = কোনো কিছুর সাথে খাপ খাওয়ানো
  • 07. Free + from = কোনো কিছু থেকে মুক্ত
  • 08. Held + in = মর্যাদিত হওয়া/অনুষ্ঠিত হওয়া
  • 09. Interest + in = কোনো বিষয়ে আগ্রহ
  • 10. Consistent + with = সংগতিপূর্ণ
  • 11. Intend + to = মানসভাব/কোনো কিছুর উদ্দেশ্য থাকা
  • 12. Acquaint + with = পরিচিত হওয়া
  • 13. Solution + to = সমাধান
  • 14. Sanguine + of/about = আশাবাদী
  • 15. According + to = অনুসারে
  • 16. Valuable + in = কোনো ক্ষেত্রে মূল্যবান
  • 17. Proud + of = গর্বিত
  • 18. Notice + of = কোনো বিষয়ে জ্ঞাত করা
  • 19. Return + to = ফিরে আসা
  • 20. Used + in/for = কোনো কিছুতে ব্যবহৃত/কোনো কিছু জানানোর জন্য ব্যবহৃত
  • 21. Indifferent + to = উদাসীন
  • 22. Adhere + to = অনুগত থাকা
  • 23. Thirst + for = কোনো কিছুর বিষয়ে তীব্র আকাঙ্ক্ষা
  • 24. Confine + to = সীমাবদ্ধ রাখা
  • 25. Aware + of = সচেতন।
  • 26. Affair + of = মহাচিন্তা
  • 27. Jot + down = টুকে রাখা/লিখে রাখা
  • 28. Burning + down = জ্বলে নিঃশেষ হওয়া
  • 29. Clog + up = জ্যাম থাকা/আটকে থাকা/পরিতৃপ্ত করা

Note: sth = something, sb = somebody, swh = somewhere.
  • abide by (sth) (কোনো কিছু মেনে চলা) — They do not abide by social rules.
  • absolve from (কাউকে মুক্ত করা) — The judge absolved him from blame.
  • absorbed in (sth/sb/doing sth) (কোনো চিন্তায় বা কাজে বিভোর হয়ে থাকা) — He is seen absorbed in deep meditation. [MB'25]
  • abstain from (sth)/sb (কোনো কিছু থেকে বিরত থাকা) — We should abstain from evil deeds.
  • accede to (রাজী হওয়া) — My boss accedes to my proposal.
  • access/accessible to (sth/swh) (কোনো কিছুতে প্রবেশাধিকার) — The students had easy access to his room.
  • accommodate to (সাথে খাপ খাওয়ানো) — We should accommodate ourselves to any circumstances.
  • all around (সর্বত্র) — During the festival, there was joy and happiness all around the village. [JB'25]
  • accompanied by (সঙ্গে থাকা) — The president accompanied by the secretary joined the meeting.
  • account for (কোনো কিছুর জন্য জবাবদিহি করা) — We should account for our deed.
  • account to (কারো কাছে জবাবদিহি করা) — We must account to Allah.
  • accountable to (কারো কাছে কোনো কিছুর জন্য দায়ী থাকা) — We are accountable to our parents.
  • accuse of (sth) / (doing sth) (কাউকে কোনো কিছুর জন্য দায়ী করা) — Mr. Rahman was accused of theft. [DB'23]
  • accustomed to (অভ্যস্ত হওয়া) — The boy is accustomed to telling lies [accustomed to + verb এর ing form].
  • acquiesce in (সম্মতি দেওয়া) — I acquiesce in your proposal.
  • acquainted with (পরিচিত) — I am acquainted with him.
  • adapted for (উপযোগী) — This show is not adapted for those who have heart disease.
  • add to (যোগ করা) — He wanted to add some money to his income.
  • addicted to (খারাপ কাজে আসক্ত) — This boy is addicted to smoking. [CB'24; DB'23]
  • addiction to (মাদকাসক্ত) — Your addiction to using facebook is hampering your study. [Ctg.B'25]
  • adequate to (পর্যাপ্ত) — The relief they sent is not adequate to the flood victims.
  • adhere to (sth) (কোনো কিছুর সাথে লেগে থাকা/অবিচল থাকা) — He adheres to his studies.
  • adjacent to (sth) (কোনো কিছুর নিকটে অবস্থিত) — Our farmland was adjacent to the river.
  • advantageous to (সুবিধাজনক) — His decisions are advantageous to all of us.
  • adverse to (বিরূপ) — People started to think that the new law is adverse to them.
  • affection for, towards (স্নেহ) — He has great affection for/towards his kids.
  • afraid of (sth/sb) (কোনো কিছু নিয়ে ভীত) — A man accustomed to hard work is not afraid of any work.
  • agree to (a suggestion/ proposal) (কোনো একমত হওয়া) — I agree to your plan.
  • agree with (sb) about/on (sth) (কারো সাথে একমত হওয়া) — I agree with my mother about most things.
  • aim at (লক্ষ্য করা) — The king aimed at a fawn (হরিণ শাবক).
  • akin to (সমগোত্রীয়) — They speak a language akin to French.
  • alarmed at, by (আতঙ্কিত) — Suddenly I was alarmed by a sound.
  • allocate to (বরাদ্দ করা) — The government has allocated a huge sum of money to the flood victim people.
  • allot to (বণ্টন করা) — Equal time was allotted to the two boys.
  • along with (sth/sb) (কোনো কিছুর সাথে) — The mela was duly observed gorgeously along with a number of daily programs for the week.
  • aloof from (sth/sb) (কোনো কিছু থেকে দূরে থাকা) — If we avoid English, we will keep ourselves aloof from the civilized world. [CB'24]
  • alternative to (sth) (কোনো কিছুর বিকল্প) — There is no alternative to death.
  • amazed at/by (sb/sth) (কোনো কিছু বা কারো দ্বারা বিস্মিত) — King Midas, amazed at his golden touch, went back quickly to the palace.

  • ambition for (being sth/doing sth) (কোনো কিছুর জন্য উচ্চাকাঙ্ক্ষা) — He has strong ambition for worldly belongings.
  • ambitious for (sb) of (sth) (কেউ ভালো করার এমন উচ্চাকাঙ্ক্ষী) — The parents are ambitious for their younger son of his success.
  • amenable to (অনুগত) — He is amenable to his parents and teachers.
  • amused at, by, with (আনন্দ পাওয়া) — I was amused at/ by/ with your performance in the show.
  • angry with (sb) about/at/over (sth) (রাগান্বিত) — I am angry with you about your delay.
  • annoyed with (sb) at/by/ about (sth) (কারো দ্বারা বা কিছুর প্রতি বিরক্ত) — He went very annoyed with me about my carelessness.
  • antagonistic to (বিরোধী) — He was antagonistic to the chairman's reform.
  • anxious about (sth/sb) (কোনো কিছু নিয়ে উদ্বিগ্ন) — I am very anxious about your studies.
  • anxious for (sth) (কোনো কিছু পাওয়ার আগ্রহ) — There are plenty of graduates anxious for work.
  • apart from (sth) (কোনো কিছু ছাড়া) — Apart from heavy rainfall during the monsoon, we have one of the largest networks of rivers in the world. [JB'19]
  • attach to (সংযুক্ত থাকা) — Please attach a passport-sized photograph to the application form.
  • apathy towards (অনীহা) — He has apathy towards Hollywood movies.
  • apologise to (sb) for (sth) (কারো কাছে কোনো কিছুর জন্য ক্ষমা চাওয়া) — You should apologise to your parents for the misbehaviour.
  • appeal to/ for (কারো কাছে আবেদন করা/ কারো কাছ থেকে কোনো কিছুর জন্য আবেদন করা) — The old lady appealed to the court for justice.
  • appear before (sb) (কারো সামনে উপস্থিত হওয়া) — He appeared before the judicial committee.
  • appear in/at (কোনো কিছুতে থাকা) — The news appeared in some papers.
  • appetite for (ক্ষুধা) — He has appetite for doing well in the examination.
  • apply for (sth) (কোনো কিছুর জন্য আবেদন করা) — He applied for the post.
  • appoint to (কোনো ক্ষেত্রে নিযুক্ত করা) — I appointed him to the post.
  • appropriate to (উপযুক্ত) — Your remark was not appropriate to the situation.
  • approve of (অনুমোদন করা) — I don't approve of his appeal.
  • aptitude for (স্বাভাবিক দক্ষতা) — She showed a great aptitude for music.
  • argue with (sb) about/over (sth) (কোনো ব্যাপারে কারো সাথে যুক্তি দেখানো) — I had seen him arguing with Hasan over smoking.
  • arrive at/in (কোনো স্থানে পৌঁছানো) — When did you arrive in England?
  • ashamed of/for (sth/sb) (কোনো কিছু নিয়ে লজ্জিত) — He was ashamed of the news.
  • ask for (sth) (কোনো কিছু চাওয়া) — Can I ask for a favour?
  • assign to (নির্দিষ্ট করে দেওয়া) — He was assigned to do a lot of duties.
  • associate in (কোন বিষয়ের জড়িত) — They were associated in the conspiracy.
  • associate with (কারো সাথে জড়িয়ে পড়া) — I associated wealth with freedom.
  • assure of (নিশ্চিত করা) — Tony assured me of his confidence.
  • astonished at (বিস্মিত হওয়া) — I was astonished at your performance.
  • atone for (sth) (কোনো কিছুর জন্য প্রায়শ্চিত্ত করা) — In the long run a sinner atones for doing his sins.
  • attacked by (কারো দ্বারা আক্রান্ত) — They were attacked by a gang of robbers.
  • attempt to (sb/sth) (কোনো কিছু করার চেষ্টা করা) — Men attempt to escape death. [DB'23]
  • attempt to do (sth) (কোনো কিছু করার চেষ্টা করা) — Please attend to my lessons. [DB'23]
  • attend to (sb/sth) (কোনো কিছুর যত্ন নেওয়া বা মনোযোগ দেওয়া) — You are not attentive to your study.
  • authority on (sth) (কোনো কিছুর বিষয়ের বিশেষজ্ঞ জ্ঞান) — He has authority on English. [JB'22; Ctg.B'19]
  • authority over (আধিপত্য) — The chairman has lost his authority over the party.
  • aversion/averse to (ঘৃণা/বিরূপতা) — I have a great aversion to dowry. [DB'23]
  • aware of (sth) (কোনো কিছু সম্পর্কে সচেতন) — He is aware of his duties. [RB'24, 23]
  • awareness of (sth) (কোনো কিছু সম্পর্কে সচেতনতা) — So, all concerned should create awareness of the dangerous impact of addiction.
  • abide with (সাথে থাকা) — He abides with me.
  • abide in (বাস করা) — I abide in Dhaka.

  • abound with (পূর্ণ থাকা) — The Padma abounds with fishes.
  • abound in (প্রচুর পরিমাণে থাকা) — Fish abounds in the Padma.
  • absent from (অনুপস্থিত) — He was absent from the meeting.
  • accord to (প্রদান করা) — They accorded a grand reception to the leader.
  • acquit of (কোনো খালাস দেওয়া) — Arafat was acquitted of the charge of murder.
  • admit of (স্বীকার্য) — Your conduct admits of no excuse.
  • admit to (ভর্তি হওয়া) — I was admitted to Dhaka City College.
  • affectionate to (স্নেহশীল) — He is affectionate to or towards me.
  • allegiance to (আনুগত্য) — One must show allegiance to one's leader.
  • alliance with (মিত্রতা) — Bangladesh has formed an alliance with Thailand.
  • alternate with (পর্যায়ক্রমে ঘটা) — Light alternates with darkness.
  • answer to (উত্তর দেওয়া) — His answer to my question is right.
  • apply to (কারো কাছে আবেদন করা) — Sohag applied to him for the post.
  • apply to (প্রয়োগ করা) — The rule does not apply to my case.
  • aspiration for, after (আকাঙ্ক্ষা) — I have no aspiration for (or after) riches.
  • attain to (অর্জন করা/ লাভ করা) — He attained to greatness by dint of perseverance.
  • attend on (সেবা করা) — A nurse attends on patients.
  • away from (দূরে থাকা) — You should stay away from bad company to keep your reputation clean.
  • appreciation of (কোনো কিছু মূল্যায়ন করা) — The audience showed their appreciation of the performance with a standing ovation.

B

  • bring on (সামনে আনা) — The lawyer managed to bring on new evidence that changed the course of the trial. [DB'25]
  • beg for (প্রার্থনা করা) — The poor lady goes from door to door and begs for alms.
  • beg of (মিনতি করা) — The thief begged of us to release him.
  • believe in (কোনো কিছুতে বিশ্বাস করা) — I believe in God.
  • belong to (কারো অধিকারে থাকা) — This palace belongs to the orphanage. [MB'23]
  • beneficial to (sth/sb) (উপকারী) — In other words, it can be said that it is not beneficial to health.
  • benevolent to, towards (দয়ালু) — He was benevolent to/towards us.
  • beset with (বেষ্টিত) — The company is beset with so many problems.
  • bestow (sth) on/upon (sb) (কাউকে প্রদান করা) — Hope is one of the greatest gifts that the Almighty has bestowed on us. [SB'25; Ctg.B'24]
  • beware of (সতর্ক হওয়া) — Beware of dogs.
  • blessed with (sth/sb) (কোনো কিছু দ্বারা আশীর্বাদপূর্ণ) — She feels proud for being blessed with a technical knowledge and motherly affection. [DB'23]
  • blind to (sth/sb) (কারো ভুল না দেখা বা কারো প্রতি অনীহা) — He is not blind to his son's fault.
  • boast of (দম্ভ করা) — Don't boast of your success. [SB'25]
  • bored with doing (sth) (কোনো কিছুতে বিরক্ত হওয়া) — We are often bored with eating vegetables.
  • born of (জাত) — He was born of poor parents.
  • born in (কোথাও জন্ম নেওয়া) — He was born in a prosperous family in 1832.
  • borrow from (ধার নেওয়া) — He borrowed a huge sum of money from him.
  • bound for (কোনো স্থানের উদ্দেশ্যে যাত্রা) — The Parabat Express is bound for Sylhet.
  • burdened with (ভারাক্রান্ত) — He was burdened with grief.
  • based on (ভিত্তিতে) — This movie is based on a true story from the Liberation War. [Din.B'22]
  • burst out (হাসিতে ফেটে পড়া) — Hearing the news, Sophie burst out laughing.

No comments:

Post a Comment