HSC English 2nd paper Articles

English 2nd Paper : Articles
English 2nd Paper : Articles
Question No. 01

Gap Filling Activities without Clues (For Articles)

The Overview

প্রিয় শিক্ষার্থীরা, এই অংশে ১০টি শূন্যস্থানসহ একটি passage দেওয়া থাকবে। শূন্যস্থানগুলোতে প্রয়োজন অনুসারে article (a, an, the) বসাতে হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে zero article অর্থাৎ × ব্যবহার করার প্রয়োজন পড়তে পারে। শূন্যস্থানের ক্রমানুসারে উত্তর হিসেবে শুধু a, an, the অথবা × লিখতে হবে। পুরো passage লেখার কোনো প্রয়োজন নেই। প্রতিটি সঠিক উত্তরের জন্য ০.৫ করে মোট ০৫ নম্বর বরাদ্দ থাকবে।

Essential Insights

❏ Article এ ভালো করতে হলে সর্বাগ্রে তোমাকে Noun সম্পর্কে, বিশেষ করে countable ও uncountable noun এবং common noun সম্পর্কে বিস্তারিত জানতে হবে।

Note

Article কে সহজভাবে শিখতে ৩-টি Tricks অবশ্যই জানতে হবে।

(i) Article + common noun
(ii) Article + Adjective + noun
(iii) Article + Adverb + Adjective + noun

আমরা জানি, Article সাধারণত common noun এর পূর্বে বসে।

(i) Article + common noun. যেমন: Nira is a girl.

(ii) যদি common noun টির পূর্বে একটি adjective বসে তাহলে ঐ article টি adjective এর পূর্বে বসে। কিন্তু খেয়াল রাখতে হবে article টি noun এর জন্যই বসেছে, adjective এর জন্য নয়। যেমন:
Nira is a good girl. [বাক্যটিতে article টি girl (common noun) এর জন্য good (adjective) এর পূর্বে বসেছে। Adjective এর জন্য বসেনি।]

(iii) এবার যদি adjective টির পূর্বে একটি Adverb আসে তাহলে sentence টি হবে-
Nira is a very good girl. [এক্ষেত্রে article টি very (adverb) এর পূর্বে বসেছে, girl (noun) এর জন্য নয়।]

❖ তোমরা হয়তো জানো যে article, Countable noun কে কেন্দ্র করে ব্যবহার করা হয়। তবে, Uncountable noun এর পূর্বে article এর ব্যবহার কখনো তোমাদের চোখে পড়েছে কি? পড়ার তো কথা! কেননা Uncountable noun যদি Prepositional phrase (Preposition + Noun) দ্বারা নির্দিষ্ট করে দেওয়া হয় সেক্ষেত্রে ঐ noun এর আগে article বসতে পারে। নিম্নের দুটি বাক্য লক্ষ করো:

(i) _____ Honesty is the best policy.
(ii) _____ honesty of the girl is known to all.

প্রথম বাক্যের 'honesty' noun টি uncountable তাই প্রথম গ্যাপে (×) হবে। তবে, দ্বিতীয় বাক্যের 'honesty' noun টি uncountable হলেও prepositional phrase (of the girl) দ্বারা নির্দিষ্ট করে দেওয়ার কারণে (×) এর বদলে the হবে। আশা করি বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এই টপিকে ভালো করতে হলে তোমাদের যা যা প্রয়োজন তার সবটুকুই আমরা নিচে সংযোজন করছি।

Articles & Zero Articles
Use of A
01. শব্দের শুরুতে consonant থাকলে a বসে। a, e, i, o, u ছাড়া সকল বর্ণই consonant. যেমন: He is a student.
02. শব্দের শুরুতে যদি vowel থাকে এবং তা যদি “ইউ” (U) এর মতো উচ্চারিত হয় তার পূর্বে a বসে। যেমন: a ewe, a European, a uniform, a university, a useful animal, a unique idea ইত্যাদি।
03. One যুক্ত শব্দের পূর্বে a বসে। যেমন: a one-taka note, a one-eyed man ইত্যাদি।
English 2nd Paper : Articles
Use of An
01. শব্দের শুরুতে vowel (a, e, i, o, u) থাকলে তার পূর্বে an বসে। যেমন: an apple, an egg, an ice-cream, an idle man, an orange, an orphan, an umbrella ইত্যাদি।
02. এছাড়াও, যদি শব্দের প্রথম অক্ষর h থাকে এবং তা উচ্চারিত না হয়, তবে তার পূর্বে an বসে। যেমন: an honest man, an hour, an heir, an honorable person ইত্যাদি।
03. সংক্ষিপ্ত শব্দের (abbreviation) প্রথম অক্ষর vowel- এর মতো উচ্চারিত হলে তার পূর্বে an বসে। আর consonant sound হলে তার পূর্বে a বসে। যেমন: an M.A, an M.B.B.S, an F.C.P.S, an F.R.C.S., an M.P., a B.A ইত্যাদি।
Other Uses of A & An
01. নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট কোনো একজন ব্যক্তি বা একটি বস্তুকে বুঝায় এমন noun-এর পূর্বে indefinite article (a/an) বসে। যেমন:
(i) He bought an ice-cream.
(ii) I live in a tiny room.
02. কখনও কখনও Preposition এর স্থলে a ব্যবহৃত হয়, তখন সেই “a”- কে Disguised Preposition বলে। যেমন:
The king went a (on) hunting.
03. Plural Noun এর পূর্বে Few, lot of, great many, good deal ইত্যাদি ব্যবহৃত হলে তাদের পূর্বে 'a' বসে। তবে Negative অর্থ প্রদানের জন্য few এর পূর্বে cross (×)/zero article বসে। আবার, lot of এর পূর্বে '×' হলে তা lots of হয়ে যায়। যেমন:
(i) There are a few apples on the table.
(iii) They sold a dozen of pens.
(ii) I have × few friends. (Negative অর্থে)
(iv) We had × lots of fun.
04. সংখ্যাবাচক Expression: couple, dozen, score (20), hundred, thousand, million এর পূর্বে 'a' বসে। যেমন:
(i) He earns a hundred taka a day.
(ii) They sold a dozen of pens.
(iii) At least a million of people attended the meeting.
05. Exclamation বুঝাতে what, such ইত্যাদির পরে a বা an বসে। যেমন:
(i) Such a long queue!
(ii) What a pretty girl!
06. কিছু কিছু Phrase-এ Article 'a/an' বসে। যেমন: In a body, in a hurry, in a nutshell, in a fix, in a temper, to take an interest.
07. Singular common noun এর পূর্বে quite, many, rather, but, more, not ব্যবহৃত হলে সে noun এর পূর্বে a/an বসে। যেমন:
(i) Gulliver's Travels is quite an interesting book.
(iii) Mr. Khan is rather a gentleman.
(ii) You are but a child.
(iv) Not a rickshaw is seen on the road.
08. So + adj. + article (a/an) + Singular Countable Noun. যেমন: He is so good a man.
Such + article (a/an) + adj. + Singular Countable Noun. যেমন: Such a tall building!
তবে Such + cross (×)/zero + adj. + Singular Countable Noun. যেমন: Such × tall buildings.
Omission of A/An (Zero Article)
01. খাবারের (meals) পূর্বে a/an বসে না। তবে খাবারের (meals) পূর্বে adjective বসলে a/an বসে।
Incorrect: We have a breakfast at 7 a.m.
Correct: We have × breakfast at 7 a.m.
Incorrect: We had good breakfast yesterday.
Correct: We had a good breakfast yesterday.
02. Plural Noun-এর পূর্বে a/an বসে না। যেমন:
(i) Roses are beautiful.
(ii) Horses are useful.
03. Uncountable Noun হিসেবে গণ্য advice, water, information, news, baggage, luggage ইত্যাদি এর পূর্বে a/an বসে না। যেমন:
(i) My teacher gave me good advice.
(ii) The police failed to get correct information regarding the number.
তবে Uncountable Noun-এর সঙ্গে কিছু measure word (পরিমাপ করা যায় এমন শব্দ) যোগ করা হলে তাদের পূর্বে a/an বসে। যেমন: Give me a glass of water.
04. Abstract Noun-এর পূর্বে a/an বসে না। যেমন: × Kindness is a great virtue.
Uses of Definite Article: The
01. একজাতীয় সকলকে বুঝাতে Singular Common Noun-এর পূর্বে The বসে। যেমন: The cow is a useful animal. The rose is a nice flower. এই অর্থে ব্যবহৃত the কে “Generalising The” বলে। এক্ষেত্রে The -এর পরিবর্তে প্রদত্ত Common Noun-টির Plural ব্যবহার করা যায়। যেমন: The horse is a faithful animal or A horse is a faithful animal or Horses are faithful animals.
Exception: মানবজাতি বুঝাতে Man ও Woman এর পূর্বে the বসে না। যেমন:
Incorrect: The man is mortal.
Correct: Man is mortal.
English 2nd Paper : Articles
02. Possessive Adjective-এর পরিবর্তে Common Noun-এর ক্ষেত্রে The ব্যবহৃত হয়। যেমন:
(i) He struck me on the (my) head.
(ii) The teacher pulled the boy by the (his) ear.
03. জাতি ও সম্প্রদায়ের নামের পূর্বে The বসে। যেমন: The cow, The Muslims, The English ইত্যাদি।
আবার, The + adj. = Plural Common Noun দ্বারা নির্দিষ্ট কোনো গোষ্ঠীকেই নির্দেশ করা হয়। যেমন: The rich, The poor
Note

জাতি ও সম্প্রদায় Plural Common Noun হয় এবং তারপরে Plural Verb ব্যবহৃত হয়।

04. যত তত বুঝাতে Adjective/Adverb রূপে ব্যবহৃত Comparative Degree-এর পূর্বে The বসে। যেমন: The sooner, the better.
05. যেসকল Noun দ্বারা বৃত্তি বা পেশা বুঝায় সেই Noun এর পূর্বে the বসে। যেমন: He joined the army.
06. কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর গুণ বুঝাতে Abstract Noun-এর পূর্বে the বসে। যেমন: The courage of Richard is known to all.
07. Material Noun-এর পূর্বে the বসে না। তবে কোনো নির্দিষ্ট স্থানের বা নির্দিষ্ট প্রকারের পদার্থ বুঝালে Material Noun এর পূর্বে the বসে। যেমন: The perfume of Saudi Arabia is famous.
08. যুদ্ধ (Wars) বোঝাতে সাধারণত 'The' ব্যবহৃত হয়। তবে world wars ব্যতীত। যেমন:
(i) Ibrahim Lodi was defeated in the battle of panipath.
(ii) The crimean war, The Korean war
09. Proper Noun-এর পূর্বে adjective থাকলে উক্ত adjective-এর পূর্বে the বসে। যেমন:
The great Umar (RA.) was the second Caliph of Islam.
10. Singular designation (পদবি/উপাধি) এর পূর্বে the বসে। যেমন: The President, The Prime Minister, The Headmaster ইত্যাদি।
11. বংশের নামের পূর্বে the বসে। যেমন: The Mughals, The Pathans, The Khans ইত্যাদি।
12. কোনো Adjective/Adjective Phrase বা Adjective Clause দ্বারা কোনো Common Noun-কে নির্দিষ্ট করা হলে তার পূর্বে the বসে। যেমন:
(i) The man who came here yesterday is my friend.
(ii) The man in white dress is known to me.
13. Musical instruments থাকা বা বিদ্যমান অর্থে a/an ব্যবহৃত হয়। যেমন: I want to buy a piano.
তবে, কারো দ্বারা বাদ্যযন্ত্র বাজানো বোঝাতে বাদ্যযন্ত্রের নামের পূর্বে The বসে। যেমন: He is playing the piano.
আবার, নির্দিষ্ট করা অর্থে বাদ্যযন্ত্রের নামের পূর্বে The বসে। যেমন:
The sounds of the flute simply emerge from Cookie Monster's stomach.
14. কতিপয় Collective Noun এর পূর্বে the বসে। যেমন: The elite, The peasantry, The audience ইত্যাদি।
15. সাধারণত Cardinal Number (One, two, three) এর পূর্বে কোনো article বসে না এবং Ordinal number (first, second, third) এর পূর্বে 'the' বসে। যেমন: The first, The second ইত্যাদি।
Omission of The (Zero Article)
01. Bed, mosque, church, hospital, prison, school, college, university, court ইত্যাদি স্থানগুলো যদি সাধারণ অর্থে (primary purpose) ব্যবহৃত হয় বা পরিদর্শন করা হয় তখন এদের পূর্বে article বসে না। যেমন:
(i) After I leave school, I want to go to college (as a student).
(ii) Mr. Rahim is in prison for a murder (as a prisoner).
(iii) Mr. Karim goes to mosque on Friday (normally a Muslim goes to mosque)
কিন্তু উপযুক্ত স্থানগুলো যখন বিশেষ উদ্দেশ্যে পরিদর্শন করা বা ব্যবহৃত হয় তখন এদের পূর্বে article বসে। যেমন:
(i) Mr. Khan went to the school to meet his son's teacher (not as a pupil).
(ii) Mr Rahim went to the prison to see Karim. (as a visitor, not as a prisoner).
02. রাস্তা, অ্যাভিনিউ, স্কয়ার, পার্কের নামের পূর্বে the বসে না। যেমন:
In the morning I go to Bahadurshah park. He bought a shop in park street.
কিন্তু রাস্তার নামের শেষে road শব্দটির উল্লেখ থাকলে তার পূর্বে the বসে। যেমন: He bought a shop on the Mirpur Road.
03. সাধারণত Proper, Abstract, Material ও Plural Common Noun-এর পূর্বে the বসে না। যেমন: × Dhaka is a populous city.
তবে Proper, Abstract, Material ও Plural Common Noun-এ prepositional phrase ব্যবহারের মাধ্যমে নির্দিষ্ট করে বুঝালে তার পূর্বে the বসে। যেমন:
(i) The women in the hall are all in red sharee. (Plural Common)
(ii) They praised the honesty of the girl. (Abstract Noun)
(iii) The rice of Dinajpur is very nice. (Material Noun)
04. ভাষার নামের পূর্বে the বসে না। যেমন: English is an international language. কিন্তু ভাষার পরে Language শব্দটি থাকলে উক্ত ভাষার পূর্বে the ব্যবহৃত হয়। যেমন: The English language is very interesting to learn.
English 2nd Paper : Articles
05. দিন বা মাসের নামের পূর্বে the বসে না। যেমন: Monday, August ইত্যাদি।
06. রোগের নামের পূর্বে article বসে না। যেমন: Having × cancer is a life-changing event.
তবে, সাধারণত অসুস্থতার নামের পূর্বে article বসে। যেমন: a cold, a headache
Exception: The gout, The measles, The mumps.
07. Allah or God-এর নামের পূর্বে article বসে না। যেমন: × Allah has created this earth.
08. খেলার নামের পূর্বে the বসে না। যেমন: He plays × football.
09. Possessive Adjective এর পরে কোনো Noun থাকলে তার পূর্বে article বসে না। যেমন: It is my × book.
10. ভ্রমণ সম্পর্কিত যানবাহন বা ভ্রমণ পথের পূর্বে সাধারণত article সাধারণত বসে না। যেমন: By bus, by train, by launch, by air, by sea, by water, by river ইত্যাদি।
11. Phrase-এ ব্যবহৃত কোনো কোনো singular common noun এর পূর্বে article বসে না। যেমন:
Learn by heart, a beggar begs from door to door.
12. সম্বোধন পদরূপে ব্যবহৃত Common Noun এর পূর্বে the বসে না। যেমন: × Boys, you are the future leaders of the country.
Topic-wise Questions & Sample Answers
▣ Practical Explanation Section
▣ Board Questions
▣ Prominent Colleges' Questions
▣ Probable Questions
▣ Admission MCQ
Practical Explanation Section

❏ Fill in the blanks in the following text with articles (a/an/the) as necessary. Some of the blanks may not require an article. Put a cross (×) in those blanks:

[Ctg.B'19; DB'17]

Patriotism is (a) ______ noble virtue. It inspires (b) ______ man to dedicate his life for the freedom of his (c) ______ country. (d) ______ man without patriotism is no better than (e) ______ beast. A true patriot is honored by (f) ______ his countrymen. He thinks for (g) ______ betterment of his country. On (h) ______ the contrary (i) ______ unpatriotic man thinks only of his own interest. Those who die for (j) ______ country are true patriots.

Answer with Explanation
Q. No. Answer Explanation
(a) a এখানে, virtue শব্দটি Common noun. Common noun এর পূর্বে article ব্যবহার হয়। virtue শব্দটি যেহেতু নির্দিষ্ট না সেহেতু the হবে না। তাছাড়া noble এর প্রথম বর্ণ vowel নয়, তাই an না হয়ে a হবে।
(b) a পূর্বের মতই common noun এর আগে অনির্দিষ্টার্থে a হবে।
(c) × possessive adjective + noun হয়। এই দুয়ের মাঝে কোনো article হবে না।
(d) A man যেহেতু অনির্দিষ্ট এবং প্রথম বর্ণ vowel না, সেহেতু উত্তর a হবে।
(e) a beast এখানে common noun হিসেবে ব্যবহৃত হয়েছে। যেহেতু beast শব্দটি পূর্বে উল্লেখ হয়নি এবং এর প্রথম বর্ণ vowel নয়, সেহেতু উত্তর an হবে না।
(f) × এখানে countrymen শব্দটি Plural. Plural noun এর পূর্বে a/an বসে না। তাছাড়া এটি নির্দিষ্ট না। সেজন্য উত্তর the হবে না।
(g) the Noun + of + noun থাকলে সাধারণত প্রথম noun- টি নির্দিষ্ট হয়। সেক্ষেত্রে প্রথম noun এর পূর্বে the বসবে। এমন আরো উদাহরণ হলো: The house of my sister, The price of this product etc.
(h) × On the contrary অর্থ অপর দিকে/পক্ষে। মনে রাখবে কখনো দুটি article পাশাপাশি বসতে পারে না।
(i) an man শব্দটি singular এবং অনির্দিষ্ট তাই the হবে না। মূলত 'man' noun টির জন্য article হবে কিন্তু article এর an হবে 'unpatriotic' শব্দটির জন্য।
(j) the country নির্দিষ্টার্থে ব্যবহার হচ্ছে। তাই the হবে। খেয়াল করো কেউ কিন্তু নির্দিষ্ট একটি দেশের জন্য মারা যায়।

No comments:

Post a Comment