Study Gallery bd
This is an education site.
HSC ICT Quiz
ICT Quiz Test
৩৯. জাতীয় পরিচয়পত্র তৈরিতে নিচের কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?
(a) কৃত্রিম বুদ্ধিমত্তা
(b) বায়োমেট্রিক্স
(c) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
(d) বায়োইনফরমেটিক্স
নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও:
ডাঃ আহসান একজন যকৃত ক্যান্সারের রোগীকে তরল নাইট্রোজেন ব্যবহার করে চিকিৎসা দেয়ার সিদ্ধান্ত নেন। সফল অপারেশন সম্পন্ন করার লক্ষ্যে তিনি কম্পিউটার নিয়ন্ত্রিত কৃত্রিম পরিবেশের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করেন।
৪০. উদ্দীপকে উল্লিখিত চিকিৎসা পদ্ধতি কোনটি?
(a) ক্রায়োসার্জারি
(b) কৃত্রিম বুদ্ধিমত্তা
(c) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
(d) ভার্চুয়াল রিয়েলিটি
৪১. অভিজ্ঞতা অর্জনে ব্যবহৃত সিস্টেমটি অতিরিক্ত ব্যবহারের ফলে আমরা—
(i) মনুষ্যত্ববোধ হারিয়ে ফেলতে পারি
(ii) বাস্তবতা বিবর্জিত হতে পারি
(iii) স্বাস্থ্যহীনতার সম্মুখীন হতে পারি
নিচের কোনটি সঠিক?
(a) i, ii
(b) i, iii
(c) ii, iii
(d) i, ii, iii
৪২. টেলিমেডিসিন সেবার জন্য আবশ্যক—
(i) বিশেষজ্ঞ চিকিৎসক
(ii) ইলেকট্রনিক হেলথ রেকর্ড
(iii) ইন্টারনেট সেবা
নিচের কোনটি সঠিক?
(a) i, ii
(b) i, iii
(c) ii, iii
(d) i, ii, iii
নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও:
দেশের দক্ষিণাঞ্চলে নারকেলের একটি জাতের সন্ধান পাওয়া গেল। এটি উচ্চ ফলনশীল ও অধিক রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। তবে নারকেলের সাইজ কিছুটা ছোট। BARI গবেষক দল বিষয়টি নিয়ে কাজ করছেন। উক্ত গবেষণাগারের যন্ত্রপাতিগুলো বিশালাকার হওয়াতে একজায়গায় বসে কাজ করা কঠিন ছিল। বর্তমান সরকারের বিশেষ উদ্যোগে আকারে ছোট, নতুন ও অত্যাধুনিক যন্ত্রপাতি ক্রয় করা হয়। এখন গবেষকগণ স্বল্প জায়গায় দ্রুততার সাথে কাজ করতে পারছেন।
৪৩. গবেষণাগারের যন্ত্রপাতি কোন প্রযুক্তির কল্যাণে এখন সহজে ব্যবহার করা যাচ্ছে?
(a) ভার্চুয়াল রিয়েলিটি
(b) বায়োমেট্রিক্স
(c) ন্যানোটেকনোলজি
(d) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
৪৪. BARI গবেষক দল নারকেল সংক্রান্ত কাজটি এগিয়ে নিতে পারেন যে প্রযুক্তির সহায়তায়—
(i) বায়োইনফরমেটিক্স
(ii) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
(iii) ন্যানোটেকনোলজি
নিচের কোনটি সঠিক?
(a) i, ii
(b) i, iii
(c) ii, iii
(d) i, ii, iii
৪৫. নিচের কোনটি ক্রায়োজেনিক এজেন্ট হিসেবে ব্যবহার হয় না?
(a) অক্সিজেন
(b) আর্গন
(c) হাইড্রোজেন
(d) নাইট্রোজেন
৪৬. কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হয় কোন প্রোগ্রামিং ভাষা?
(a) COBOL
(b) ORACLE
(c) HTML
(d) PROLOG
৪৭. কোনটি মলিকুলার মেডিসিন তৈরির প্রযুক্তি?
(a) ন্যানোটেকনোলজি
(b) রোবোটিক্স
(c) বায়োমেট্রিক্স
(d) বায়োইনফরমেটিক্স
নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও:
ড. রাশেদ দীর্ঘদিন গবেষণা করে এমন একটি যন্ত্র নির্মাণ করলেন যেটি ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা যায়। ড. রাশেদ গবেষণাগারে প্রবেশের জন্য একটি বিশেষ ডিভাইসের দিকে তাকানোর পর দরজা খুলে যায়।
৪৮. গবেষণায় ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে—
(a) রোবোটিক্স
(b) বায়োমেট্রিক্স
(c) বায়োইনফরমেটিক্স
(d) ন্যানোটেকনোলজি
৪৯. গবেষণাগারে প্রবেশের প্রযুক্তিটি ব্যবহার হয়ে থাকে—
(i) পাসপোর্টে
(ii) জন্ম নিবন্ধনে
(iii) ভোটার নিবন্ধনে
নিচের কোনটি সঠিক?
(a) i, ii
(b) i, iii
(c) ii, iii
(d) i, ii, iii
৫০. বায়োইনফরমেটিক্সের গবেষণার ক্ষেত্রগুলো হলো—
(i) জিনোম সিকোয়েন্স
(ii) ডিএনএ বিশ্লেষণ
(iii) রোবট নিয়ন্ত্রণ
নিচের কোনটি সঠিক?
(a) i, ii
(b) i, iii
(c) ii, iii
(d) i, ii, iii
৫১. পণ্যের ডিজাইন তৈরিতে কোনটি প্রয়োজন—
(a) PAT
(b) PLC
(c) NAT
(d) CAD
৫২. কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে বার বার ভুল সিদ্ধান্ত থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তৈরি হয় কিসের সাহায্যে?
(a) রিইনফোর্সমেন্ট লার্নিং
(b) আনসুপারভাইজড লার্নিং
(c) এনফোর্সমেন্ট লার্নিং
(d) সুপারভাইজড লার্নিং
৫৩. জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডেটা সংগ্রহ, সংরক্ষণ, সঠিকভাবে প্রক্রিয়াকরণ ও ব্যাখ্যার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি কোনটি?
(a) বায়োমেট্রিক্স
(b) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
(c) বায়োইনফরমেটিক্স
(d) রোবোটিক্স
Submit
Reset
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment