জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? সংস্থাটি কেন গঠিত হয়েছে? বাংলাদেশে সংস্থাটির চারটি ভুমিকা লিখ।

 উত্তরঃ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর ইটালির রোমে অবস্থিত। বিশ্বকে খাদ্যের সংকট থেকে মুক্ত করার লক্ষ্য নিয়ে খাদ্য ও কৃষি সংস্থা গঠিত হয়েছে। বাংলাদেশে সংস্থাটির চারটি ভুমিকা হচ্ছে- 
    ১. খাদ্য ও কৃষি সংস্থা বাংলাদেশের খাদ্য সমস্যা মোকাবিলায় সহায়তা করে।
    ২. জনগণের স্বাস্থ্য ও পুষ্টি পরিস্থিতির উন্নয়নে কাজ করে।
    ৩. বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে খাদ্য ঘাটতি হলে বাংলাদেশকে খাদ্য সরবরাহ করে থাকে।
    ৪. কৃষির আধুনিকায়নে সহযোগিতা করে।

No comments:

Post a Comment