জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরাষ্ট্র কয়টি? নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দুইটি রাষ্ট্রের নাম লিখ। নিরাপত্তা পরিষদের চারটি কাজ উল্লেখ কর।

 উত্তরঃ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরাষ্ট্র পাঁচটি। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দুইটি রাষ্ট্রের নাম হলো- 
    ক) যুক্তরাষ্ট্র 
    খ) চীন।
 নিরাপত্তা পরিষদের চারটি কাজ হলো- 
    ১. বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বিরোধ দেখা দিলে নিরাপত্তা পরিষদে আলাপ আলোচনার মাধ্যমে তা সমাধানের চেষ্টা করা।
    ২. বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করা।
    ৩. শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধ বন্ধের জন্য শান্তিরক্ষা বাহিনী মোতায়েন করা।
    ৪. বিভিন্ন বিষয়ে প্রয়োজন অনুসারে ভেটো প্রদান করা।

No comments:

Post a Comment